News Flash

  • Home
  • Uncategorized
  • অগাস্টা ওয়েস্টল্যান্ড দুর্নীতি : ২২ ডিসেম্বর ক্রিশ্চিয়ানের জামিনের আবেদনের প্রেক্ষিতে রায়ের সম্ভাবনা
Image

অগাস্টা ওয়েস্টল্যান্ড দুর্নীতি : ২২ ডিসেম্বর ক্রিশ্চিয়ানের জামিনের আবেদনের প্রেক্ষিতে রায়ের সম্ভাবনা

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): অগাস্টা ওয়েস্টল্যান্ড দুর্নীতি মামলার ‘মিডলম্যান’ ক্রিশ্চিয়ান মিশেল আদৌ জামিন পাবেন কি না, তা জানা যাবে আগামী ২২ ডিসেম্বর| ওই দিনই ক্রিশ্চিয়ানের জামিনের আবেদনের প্রেক্ষিতে রায়দান করতে পারে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে জামিনের আবেদন করেছেন সিবিআই হেফাজতে থাকা অগাস্টা ওয়েস্টল্যান্ড দুর্নীতি মামলার ‘মিডলম্যান’ ক্রিশ্চিয়ান মিশেল| যদিও, ক্রিশ্চিয়ানের জামিনের আবেদনের বিরোধিতা করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| সিবিআই-এর বিরোধিতার প্রেক্ষিতে ক্রিশ্চিয়ানের কাউন্সেল এ কে জোশেফ আদালতে জানান, ক্রিশ্চিয়ান মিশেল তদন্তে সহযোগিতা করছেন| তাছাড়া এখন তিনি দুর্বল হয়ে পড়েছেন| কারণ, সিবিআই-এর অনুরোধে প্রায় ৫ মাস দুবাইয়ে হেফাজতে ছিলেন তিনি| দুবাইয়ে পাঁচবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এবং দিল্লিতে ১৫ দিন ধরে| মিশেল এখন ডিসলেক্সিয়ায় ভুগছেন|

এরপরই পাটিয়ালা হাউস কোর্টের বিচারপতির উদ্দেশ্যে ক্রিশ্চিয়ানের কাউন্সেল জানিয়েছেন, ‘যে কোনও শর্তে জামিনের জন্য আমরা প্রস্তুত| ইতিমধ্যেই অন্যান্য অভিযুক্তরা জামিন পেয়ে গিয়েছে|’ যদিও, ক্রিশ্চিয়ানের জামিনের আবেদনের বিরোধিতা করে সিবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিশ্চিয়ান মিশেল একজন প্রভাবশালী ব্যক্তি| তিনি যদি জামিন পেয়ে যান তবে তথ্যপ্রমাণ নষ্ট করতে পারেন| দুবাই প্রশাসন ক্রিশ্চিয়ানকে ভারতে হাতে তুলে দেওয়ার আগেই সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল| এরপরই পাটিয়ালা হাউস কোর্টের তরফে জানানো হয়, আগামী ২২ ডিসেম্বর ক্রিশ্চিয়ান মিশেলের জামিনের আবেদন নিয়ে রায় ঘোষণা করা হবে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top