News Flash

  • Home
  • Uncategorized
  • বুলেট নয়, কাঁদানে গ্যাস ব্যবহার করা উচিত ছিল সেনার, পুলওয়ামা এনকাউন্টারে উদ্বিগ্ন ফারুক আবদুল্লা
Image

বুলেট নয়, কাঁদানে গ্যাস ব্যবহার করা উচিত ছিল সেনার, পুলওয়ামা এনকাউন্টারে উদ্বিগ্ন ফারুক আবদুল্লা

শ্রীনগর, ১৯ ডিসেম্বর (হি.স.): গত শনিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় ৩ জন সন্ত্রাসবাদী| ৩ জন সন্ত্রাসবাদীকে নিকেশ করা গেলেও, বিক্ষোভকারী জনতার উপর নিরাপত্তা বাহিনীর গুলি চালনায় প্রাণ হারান ৭ জন সাধারণ নাগরিক| জঙ্গি দমনের নামে ভূস্বর্গে একজন নিরীহ মানুষের রক্তপাত নিয়ে ওই দিনই সরব হয়েছিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি| সরব হয়েছিলেন ওমর আবদুল্লাও| এবার নিরীহ মানুষের রক্তপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা| গত শনিবারের পুলওয়ামা এনকাউন্টার প্রসঙ্গে বুধবার ফারুক আবদুল্লা বলেছেন, ‘বুলেটের পরিবর্তে জল কামান অথবা কাঁদানে গ্যাস ব্যবহার করা উচিত ছিল সেনাবাহিনীর| যাঁরা মারা গিয়েছেন, তাঁরা আর ফিরবেন না| আমরা আশা রাখব ভবিষ্যতে একই ধরনের অভিযান আর কখনই করবে না সেনাবাহিনী এবং পুলিশ|

গত শনিবার ভোরে পুলওয়ামা জেলার সিরনো গ্রামে নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম হয় ৩ জন সন্ত্রাসবাদী| তাদের মধ্যে একজন সেনাবাহিনী থেকে পালানো জাহুর আহমেদ ঠোকর ছিল| কিন্তু, ঠোকর-সহ ৩ জন সন্ত্রাসবাদীর মৃত্যুর পরই ক্ষোভে ফেটে পড়েন শয়ে শয়ে গ্রামবাসীরা| বিক্ষুদ্ধরা নিরাপত্তা বাহিনীর গাড়ির উপর উঠে ভাঙচুরের চেষ্টা করছিল| শূন্যে গুলি চালিয়েও কোনও লাভ হয়নি| তখনই কার্যত বাধ্য হয়েই গুলি চালায় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা| তাতেই মৃতু্য হয় ৭ জনের| ওই দিনের জঙ্গি নিকেশ অভিযানে শহিদ হয়েছিলেন একজন জওয়ানও| আহত হন আরও দু’জন জওয়ান|

Releated Posts

ভিলেজ কমিটির তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ, ভোট ২৩ অক্টোবর

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভোটগ্রহণ প্রক্রিয়া বিস্তারিতভাবে পর্যালোচনার পর ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন তিনটি ভিলেজ কমিটির তিনটি আসনের আওতাধীন…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top