News Flash

  • Home
  • Uncategorized
  • আন্ধেরির হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণহানি, হতাহতদের পরিবারপিছু আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর
Image

আন্ধেরির হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণহানি, হতাহতদের পরিবারপিছু আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

মুম্বই, ১৮ ডিসেম্বর (হি.স.): মুম্বইয়ের আন্ধেরিতে ইএসআইসি কামগর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অকালেই প্রাণ হারিয়েছেন শিশু-সহ ৯ জন| ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত এবং আহতদের পরিবারপিছু আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) শ্রম এবং কর্মসংস্থান সন্তোষ কুমার গ্যাংওয়ার| কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ঘোষণা করেছেন, ইএসআইসি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে| পাশাপাশি গুরুতর আহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে ২ লক্ষ টাকা এবং সামান্য আহতদের দেওয়া হবে ১ লক্ষ টাকা|
এদিকে, আন্ধেরির ইএসআইসি সরকারি হাসপাতালে ৯ জনের মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ| বিয়োগান্তক এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ| একইসঙ্গে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী| কিভাবে আগুন লাগল সরকারি হাসপাতালে, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ| প্রসঙ্গত, সোমবার বিকেল চারটে নাগাদ পূর্ব আন্ধেরির মারোল এলাকায় অবস্থিত ইএসআইসি কামগর সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন লাগে| মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে হাসপাতালে| আগুন আতঙ্কে ও প্রাণভয়ে হাসপাতাল ভবন থেকে লাফ দেন বেশ কয়েকজন রোগী| তাঁদের মধ্যেই ৯ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও অনন্তপক্ষে ১৭৬ জন কমবেশি আহত হয়েছেন| দমকল সূত্রের খবর, ইএসআইসি হাসপাতালের নীচের তলায় সর্বপ্রথম আগুন লাগে| আগুন ধীরে ধীরে উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে| বাঁচার তাগিদে দোতলা, তিনতলা থেকে নীচে ঝাঁপ দেন রোগীরা|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top