News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ব থানায় আচমকা পরিদর্শন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের
Image

পূর্ব থানায় আচমকা পরিদর্শন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের

আগরতলা, ১৬ ডিসেম্বর, (হি.স.) : রাজধানী আগরতলার পূর্ব থানায় আচমকা পরিদর্শনে এলেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। থানায় কাজের ধরন এবং পরিচ্ছন্নতার অভাব দেখে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
জানা গিয়েছে, রবিবার সকালে এক ঝটিকা সফরে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব পূর্ব থানায় আচমকা গিয়ে হাজির হন। থানা পরিদর্শনে গিয়ে তিনি থানার পরিকাঠামো দেখার পাশাপাশি গোটা চত্বর ঘুরে দেখেছেন। থানায় কর্মরত সমস্ত পুলিশ অফিসার, কনস্টেবলদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন। কর্মরতদের সুবিধা-অসুবিধেগুলো জানার চেষ্টা করেন। তাদের অসুবিধাগুলি বিস্তারিত শোনে সে সব সমাধানের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। পূর্ব থানা পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কথা বলেন থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঙ্গে।
কিন্তু এর পর থানার বিস্তর অব্যবস্থা, অপরিচ্ছন্নতা এবং কাজের ধরন নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পুলিশ কর্মীদের সুযোগ-সুবিধা আরও সম্প্রসারিত করা হবে বলে তাদের আশ্বাস দিয়েছেন। তবে কাজে সত্যনিষ্ঠা না থাকলে সরকার তা বরদাস্ত করবে না, তা-ও স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top