News Flash

  • Home
  • Uncategorized
  • রবিবার ৪৭ তম বিজয় দিবস উদ্‌যাপন, ভারতীয় সেনাদের মুক্তিযুদ্ধ পুরস্কারে সম্মানিত করবে বাংলাদেশ
Image

রবিবার ৪৭ তম বিজয় দিবস উদ্‌যাপন, ভারতীয় সেনাদের মুক্তিযুদ্ধ পুরস্কারে সম্মানিত করবে বাংলাদেশ

ঢাকা, ১৫ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জীবন বলিদান দেওয়া ভারতীয় সেনাদের মুক্তিযুদ্ধ পুরস্কারে সম্মানিত করবে বাংলাদেশ। ১৬ ডিসেম্বর, রবিবার ৪৭ তম বিজয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে প্রাণ দেওয়া বেশ কয়েকজন ভারতীয় সেনার পরিবারের হাতে এই সম্মান তুলে দেবে বাংলাদেশ সরকার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনার অবদান প্রচুর। মুক্তি যোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ দেন অনেক ভারতীয় সেনা। ৭১-এর যুদ্ধে প্রাণ হারান ২৯৯৮ জন ভারতীয় সেনা। এঁদের মধ্যে পূর্বাঞ্চলীয় কম্যান্ডের সেনা শহিদের সংখ্যা ছিল ১৪৭৮ জন। মুক্তিযুদ্ধে শহিদ হওয়া সেনাদের সম্মান জানাতে বিজয় স্মারক তৈরি হয়েছে ফোর্ট উইলিয়ামে।
বাংলাদেশ উপ হাইকমিশন সূত্রের খবর, প্রায় ২৫ জন শহিদকে চলতি বছর এই সম্মান দেওয়া হতে পারে। রুপোর পদক, বাংলাদেশের প্রধানমন্ত্রীর লেখা সম্মানপত্র এবং শেখ মুজিবের লেখা দু’টি করে বই পুরস্কার হিসেবে দেওয়া হবে শহিদ পরিবারের হাতে। প্রসঙ্গত, ১৯৭১-এর ১৬ ডিসেম্বর বাংলাদেশের পাশাপাশি ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কম্যান্ডেও পালিত হয় বিজয় দিবস। চলতি বছরও তা পালন করা হচ্ছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top