News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ের সাত দিন পরই গৃহবধূকে খুনের অভিযোগ
Image

বিয়ের সাত দিন পরই গৃহবধূকে খুনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ সামাজিক রীতি মনে গত ২রা ডিসেম্বর বিয়ে হয়েছিল রঞ্জিত ত্রিপুরা এবং কল্যাণী ত্রিপুরার৷ উভয়ের বাড়িই বিলোনীয়া এলাকায়৷ সুখের সংসার তো দূরে থাক, মাত্র নয়দিনের মাথায় গত দশ ডিসেম্বর রাতেই তাঁকে গলা টিপে হত্যা করার অভিযোগ উঠল স্বামী রঞ্জিত ত্রিপুরা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে৷
ঘটনার পর গত ১১ ডিসেম্বর এমর্মে মৃতার পরিবার পুলিশে একটি মামলাও দায়ের করেছে৷ কিন্তু, আশ্চার্য্যের ঘটনা হলো মৃতার স্বামী পুলিশের চাকুরী করার সুবাদে পুলিশ তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করবে কিনা সহজেই সন্দেহ রয়েছে৷ সেই সাথে চিকিৎসকের বিরুদ্ধে এমন সন্দেহ প্রকাশ করছে মৃতার পরিবার৷ বৃহস্পতিবার তাই দ্বারস্থ হলেন মহিলা কমিশনের৷ কথা বলেছেন মহিলা কমিশনের চেয়ারপার্সনের সাথেও৷ অভিযোগ করে তিনি বলেছেন, স্বাভাবিক রীতি মেনেই দ্বিরাগমনে বাপের বাড়িতে এসেছিলেন মেয়ে কল্যাণী ত্রিপুরা (১৯)৷ স্বামীর বাড়ি থেকে ১০ ডিসেম্বরই ফোন করে স্ত্রীকে স্বামীর বাড়ি পৌঁছে দেবার কথা বলা হয়েছিল৷ সেই মতো তাঁকে পাঠানোও হয়েছিল৷ কিন্তু, ১১ ডিসেম্বর সকালেই তাদেরকে ফোন করে বলা হয়, অসুস্থ অবস্থায় কল্যাণীকে তারা নীহারনগর হাসপাতালে পাঠিয়েছে৷ সেখানে মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানান৷ পুলিশ স্বামী রঞ্জিত ত্রিপুরা, শশুর কুঞ্জ মোহন ত্রিপুরা এবং শাশুড়ি দেবরাণি ত্রিপুরাকে আটক করেছে৷
মৃতার বাবা সুজাতা ত্রিপুরা এদিন বলেছেন, মেয়েকে তারা শ্বাসরুদ্ধ করে গলা টিপে হত্যা করেই ফাঁসিতে ঝুলিয়ে দেয়৷ গলায় এর যথেষ্ট প্রমাণও মিলেছে৷ যা তিনি ক্যামেরা বন্দি করে রেখেছেন বলেও জানান৷ মহিলা কমিশনে অভিযোগ জানানোর সময় এসব ঘটনাও তুলে ধরা হয়েছে৷ পুলিশ অনেক ক্ষেত্রেই মামলা যথোপযুক্ত না নিয়ে দোষীকে পার পাইয়ে দেবার অভিযোগ উঠে৷ এক্ষেত্রেও সেটাই করেছে কিনা এনিয়ে সন্দেহের সৃষ্টি হযেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top