News Flash

  • Home
  • Uncategorized
  • ছাড় পাওয়ায় শিক্ষক পদে আবেদন করতে পারবে দুই লক্ষ যুবক যুবতী
Image

ছাড় পাওয়ায় শিক্ষক পদে আবেদন করতে পারবে দুই লক্ষ যুবক যুবতী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ শিক্ষক নিয়োগে এককালীন ছাড় পাচ্ছে রাজ্য৷ তাতে, বেকারদের একটা বড় অংশ শিক্ষক নিয়োগে যোগ্যতা নির্ণয়ের পরীক্ষা দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ বিশেষ চাকুরীচ্যুত ১০৩২৩ শিক্ষকরা যাঁরা এখন এডহক ভিত্তিতে শিক্ষকতা করছেন, তাঁদের একটা বড় অংশ নতুনভাবে যোগ্যতা নির্ণয়ের পরীক্ষার মাধ্যমে চাকুরী নিশ্চিত করার উদ্যোগে নেবে৷ জানা গেছে, চাকুরীচ্যুত ১০৩২৩ শিক্ষকদের মধ্যে ৫৩৮৮ জন পেশাগত যোগ্যতায় ছাড় মিললেই শিক্ষক নিয়োগে যোগ্যতা নির্ণয়ের পরীক্ষা দিতে পারবেন৷ কারণ, তাঁদের শিক্ষাগত যোগ্যতা থাকলেও পেশাগত যোগ্যতার অভাবে তাদের চাকুরী খোঁয়াতে হয়েছে৷ এছাড়া অস্নাতক শিক্ষকদের মধ্যেও প্রায় দুই শতাধিক শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা রয়েছে৷ তাঁরাও এই ছাড়ের সুযোগ নেবেন৷ এদিকে, শিক্ষক নিয়োগে পেশাগত যোগ্যতায় কেন্দ্রীয় সরকার ছাড় দেওয়ায় রাজ্যে এখন প্রায় দুই লক্ষ চাকুরী প্রত্যাশী শিক্ষকতার চাকুরীর আবেদন জানাবেন৷ কারণ, তাঁদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে৷ কিন্তু, পেশাগত যোগ্যতার অভাবে তাঁরাও শিক্ষকতার চাকুরীতে আবেদন জানাতে পারছিলেন না৷
শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, আগামী দু’দিনের মধ্যে শিক্ষক নিয়োগে এককালীন ছাড় নিয়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top