News Flash

  • Home
  • Uncategorized
  • বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, মত্স্যজীবীদের জন্য সতর্কতা
Image

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, মত্স্যজীবীদের জন্য সতর্কতা

বিশাখাপত্তনম, ১৪ ডিসেম্বর (হি.স.): বঙ্গোপসাগরের উপর ঘনীভূত হয়েছে প্রবল নিম্নচাপ| আগামী ১২ ঘন্টার মধ্যেই প্রবল আকারের ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে ওই নিম্নচাপ| ঘূর্ণিঝড়ের দাপটে ১৫ ডিসেম্বরের পর থেকে ভারতীয় উপকূলের কিছু জায়গায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে| একইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া| ঝড়-বৃষ্টির আশঙ্কায় ১৪ ডিসেম্বর, শুক্রবার থেকেই মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে|
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ| শনিবারই উপকূলের কিছু জায়গায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে| তবে, স্পষ্টভাবে কোথায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় তা এখনই বলা সম্ভব হচ্ছে না| আবহবিদরা জানিয়েছেন, এই সময়ে সমুদ্র উত্তাল থাকতে পারে| তাই মত্স্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top