News Flash

  • Home
  • Uncategorized
  • আঙ্কারায় হাইস্পিড দু’টি ট্রেনের সংঘর্ষে মৃত্যু ৯ জনের, আহত অনন্তপক্ষে ৪৩
Image

আঙ্কারায় হাইস্পিড দু’টি ট্রেনের সংঘর্ষে মৃত্যু ৯ জনের, আহত অনন্তপক্ষে ৪৩

আঙ্কারা, ১৩ ডিসেম্বর (হি.স.): তুরস্কের রাজধানী আঙ্কারায় হাইস্পিড দু’টি ট্রেনের সংঘর্ষে প্রাণ হারালেন ৯ জন| এছাড়াও অনন্তপক্ষে ৪৩ জন কমবেশি আহত হয়েছেন| স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৬.৩০ মিনিট রাজধানী আঙ্কারায় হাইস্পিড দু’টি ট্রেনের সংঘর্ষ হয়| এরপর পথচারীদের ওভারপাসে ধাক্কা মারে হাইস্পিড ট্রেনটি| আঙ্কারার গভর্নর ভাসিপ সাহিন জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে আঙ্কারায় দুর্ঘটনার কবলে পড়ে হাইস্পিড ট্রেন| দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও কমপক্ষে ৪৩ জন কমবেশি আহত হয়েছেন|

তুরস্কের রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে আঙ্কারা প্রধান স্টেশন থেকে সেন্ট্রাল তুরস্কের প্রভিন্স কোনিয়ার দিকে যাচ্ছিল দ্রুত গতির ট্রেনটি| সকাল ৬.৩০ মিনিট নাগাদ আঙ্কারা রেল স্টেশন থেকে ৫ মাইল দূরে মারসানডিজ স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে| দুর্ঘটনার সময় ট্রেনটি কতটা গতিতে ছিল তা স্পষ্ট নয়| দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের| আহতদের চিকিত্সা চলছে স্থানীয় হাসপাতালে| উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসেও তুরস্কের টেকিরদাগ প্রদেশে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় ২৪ জনের| সাম্প্রতিক সময়ে একাধিকবার রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে তুরস্ক|

Releated Posts

ভিলেজ কমিটির তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ, ভোট ২৩ অক্টোবর

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভোটগ্রহণ প্রক্রিয়া বিস্তারিতভাবে পর্যালোচনার পর ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন তিনটি ভিলেজ কমিটির তিনটি আসনের আওতাধীন…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top