News Flash

  • Home
  • Uncategorized
  • মিজোরামের ভোট : কাঞ্চনপুরের রিয়াং শরণার্থী শিবিরে নেডা-র আহ্বায়ক হিমন্তবিশ্ব
Image

মিজোরামের ভোট : কাঞ্চনপুরের রিয়াং শরণার্থী শিবিরে নেডা-র আহ্বায়ক হিমন্তবিশ্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ আগামী ২৮ নভেম্বর ৪০ আসনের মিজোরাম বিধানসভার নির্বাচন। ভোটের প্রাক্কালে কাঞ্চনপুরের রিয়াং শরণার্থী শিবিরে এসেছেন নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)-এর আহ্বায়ক তথা অসমের অর্থ-সহ বহু দফতরের মন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। আজ রবিবার সকালে তিনি রাজ্যে এসেছেন। এখানে এসে নাইসিংপাড়া স্কুলের মাঠে শরণার্থীদের নিয়ে আয়োজিত এক সমাবেশে বক্তব্য পেশ করেছেন।
সমাবেশে তিনি মিজোরামে অনুষ্ঠেয় ভোটে বিজেপি প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান। বলেন, রাজ্য বিজেপি সরকার গঠন হলে মিজোরামে গোষ্ঠী সংঘর্ষে নির্যাতিত এই সব শরণার্থীদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের সর্বাঙ্গীন কল্যাণ চান। দল সেভাবেই এগোচ্ছে। তাই মিজোরামের বিকাশে রিয়াংদেরও যোগদান একান্ত জরুরি। বিজেপি ক্ষমতায় আসলে রিয়াংদের সুরক্ষা সুনিশ্চিত হবে বলে অভয় দিয়েছেন নেডা-র আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর ৪০ আসন বিশিষ্ট মিজোরাম বিধানসভার ভোট। হাতে আর মাত্র ১০ দিন। উত্তরপূর্ব ভারতের একমাত্র কংগ্রেসশাসিত মিজোরামের ক্ষমতা দখলে বিজেপি ব্যাপক প্রচার চালাচ্ছে। ইতিমধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব, বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক, মন্ত্রী সান্ত্বনা চাকমা কয়েক দফা মিজোরামে গিয়ে ভোটের প্রচার করে এসেছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top