News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাসের বলি এক ছাত্র, আহত আরও এক
Image

যান সন্ত্রাসের বলি এক ছাত্র, আহত আরও এক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ নভেম্বর৷৷ মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক সুকল ছাত্রের৷ আরও একজন গুরুতর আহত অবস্থায় আগরতলায় জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷ দুর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে মুঙ্গিয়াকামী থানার অধীন ৩৯ মাইল এলাকায়৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, মুঙ্গিয়াকামী সুকলে অষ্টম শ্রেণীর ছাত্র দেবহাম রিয়াং এবং দশম শ্রেণীর ছাত্র রবি দেববর্মা বাইসাইকেলে করে রাস্তা দিয়ে যাচ্ছিল৷ ৩৯ মাইল এলাকায় টিআর-০৩-ই-১৮০৯ নম্বরের একটি বুলেরো পিকআপ গাড়ি বাইসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়৷ তাতে বাইসাইকেল থেকে ছিটকে পড়ে যায় দেবহাম রিয়া এবং রবি দেববর্মা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা৷ দুজনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় হয়৷ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেবহাম রিয়াংকে মৃত বলে ঘোষণা করেন৷ রবি দেববর্মাকে আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ জানা গিয়েছে, রবিবার ওই দুই ছাত্র টাকা আনতে হোস্টেল েেক বাড়ীতে যাচ্ছিল৷ পথেই এই দুর্ঘটনাটি ঘটে৷ মুঙ্গিয়াকামী থানার পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়ে বুলেরো পিকআপ গাড়িটি আটক করেছে৷ ছাত্রের মৃত্যুতে সহপাঠী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top