News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আর হল না, হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান বিজেপি প্রার্থী দেবী সিং প্যাটেলের
Image

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আর হল না, হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান বিজেপি প্রার্থী দেবী সিং প্যাটেলের

বারওয়ানি (মধ্যপ্রদেশ), ৫ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আর হল না, অকালেই প্রাণ হারালেন মধ্যপ্রদেশের রাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপ প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী দেবী সিং প্যাটেল| সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তিনি| মৃত্যুকালে দেবী সিং প্যাটেলের বয়স হয়েছিল ৬৬ বছর| পরিবার সূত্রের খবর, সোমবার ভোর চারটে নাগাদ নিজস্ব বাসভবনেই হৃদরোগে আক্রান্ত হন দেবী সিং প্যাটেল| সময় নষ্ট না করে তড়িঘড়ি তাঁকে ১৪ কিলোমিটার দূরে, রাজপুরে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়| ততক্ষণে সব শেষ, স্নায়ু পরীক্ষা করার পর চিকিত্সকরা জানান প্রয়াত হয়েছেন বিজেপি প্রার্থী দেবী সিং প্যাটেল|
উল্লেখ্য, ১৯৫২ সালের ১ এপ্রিল মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার থিকরি তেহসিলের বান্দারকচ্ছ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন দেবী সিং প্যাটেল| রেখে গেলেন স্ত্রী এবং দুই ছেলেকে| সোমবার বিকেল তিনটে নাগাদ বান্দারকচ্ছ গ্রামেই শেষকৃত্য সম্পন্ন হবে| ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রার্থী হিসেবে ১৯৮৫-২০১৩ সাল পর্যন্ত সাতবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দীতা করেছিলেন দেবী সিং প্যাটেল| তার মধ্যে তিনবার (১৯৯০, ১৯৯৮, ২০০৩) আনজাদ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি| ২০০৮ সালে রাজপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন দেবী সিং প্যাটেল| এছাড়াও ২০০৩ সালে উমা ভারতী সরকারের আমলে মন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন দেবী সিং প্যাটেল|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top