News Flash

  • Home
  • Uncategorized
  • হিন্দুত্ব ও দুর্নীতিকে পুঁজি করেই লোকসভা ভোটে লড়বে বিজেপি, জানালেন স্বামী
Image

হিন্দুত্ব ও দুর্নীতিকে পুঁজি করেই লোকসভা ভোটে লড়বে বিজেপি, জানালেন স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্ঢেম্বর৷৷ আগামী লোকসভা নির্বাচনে উন্নয়নকে হাতিয়ার করছে না বিজেপি৷ হিন্দুত্ব এবং দুর্নীতিকে পঁুজি করেই নির্বাচনে নামতে চলেছে পদ্ম শিবির৷ রবিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে অকপটে একথা জানালেন বিজেপি সাংসদ সুব্রহ্মনিয়াম স্বামী৷ পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে বিজেপির আসন আরও বাড়বে, সে বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী সুব্রহ্মনিয়াম স্বামী আরও একবার বিজেপিকে সুযোগ দেয়ার আর্জি জানালেন৷ তাঁর কথায়, মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব অর্থনৈতিক সমস্যা৷ এই সমস্যার সমাধানকে পঁুজি করে এখন পর্যন্ত নির্বাচনে কেউ জিতেনি৷

বিজেপি’র রাজ্যসভার সাংসদ এদিন দাবি করেন, গত লোকসভা নির্বাচনে হিন্দু ভোটে ভর করে বিজেপি জয়ী হয়েছে৷ হিন্দুত্বের ধবজা এদেশে উড়াতে পারে একমাত্র বিজেপি৷ এই বিশ্বাস থেকেই হিন্দুভোট বিজেপি পেয়েছে৷ তাই আগামী লোকসভা নির্বাচনে হিন্দুত্বই বিজেপির কাছে তুরুপের তাস, স্বাকীর করতে কার্পন্য করেননি সুব্রহ্মনিয়াম স্বামী৷ সাথে যোগ করেন, বিজেপি ছাড়া অন্য কেউ হিন্দুত্ব নিয়ে বড়াই করুক তা মানায় না৷ তাঁর কটাক্ষ, সম্প্রতি রাহুল গান্ধী নিজেকে হিন্দু হিসেবে জাহির করার আপ্রাণ চেষ্টা করছেন৷ কিন্তু, তাঁর এই নাটকে কেউ প্রভাবিত হবে না, দৃঢ়তার সাথে বলেন তিনি৷

তাঁর দাবি, গত লোকসভা নির্বাচনে রাম মন্দির পুনঃনির্মানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি৷ সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে সেই পথ আরও প্রসস্ত হয়েছে৷ তাঁর কথায়, সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে, নামাজ পড়ার জন্য মসজিদের প্রয়োজন নেই৷ যে কোন স্থানে নামাজ পড়া যাবে৷ ফলে, জমি জটের কারণে রাম মন্দির নির্মানে যে বাধা তৈরি হয়েছিল, তা সমাধান হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা৷ তাঁর বক্তব্য, আদালতের রায়ে এখন মসজিদ ভাঙা যাবে৷ তাই তিনি আবেদন রাখেন, অযোধ্যায় রাম মন্দির, মথুরায় কাশী-বিশ্বনাথ ও বারাণসীতে কৃষ্ণ মন্দির গড়ে তুলতে মুসলীমরা সহায়তা করুক৷ তাঁর কথায়, হিন্দুত্ব বিজেপির গর্ব৷ তাই এই ইস্যুতেই নির্বাচনে নামবে দল৷

এদিন তিনি অকপটে বলেন, মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের সমস্যার সামাধানকে পঁুজি করে কেউ নির্বাচনে জিততে পারেনি৷ তাঁর কথায়, মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব অর্থনৈতিক সমস্যা৷ মুরারজি দেশাই থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী অনেকেই এই সমস্যার সমাধানে চেষ্টা করেছেন৷ কিন্তু অর্থনৈতিক সমস্যাকে পঁুজি করে কারোরই নির্বাচনে জয় সম্ভব হয়নি৷ তাঁর কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে, আগামী লোকসভা নির্বাচনে মূল্যবৃদ্ধি কিংবা বেকারত্বের সমস্যা বিজেপির প্রচারে প্রাধান্য পাবে না৷

এদিন তিনি আরো দাবি করেন, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মোদি সরকার৷ ফলে, দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে নির্বাচনী প্রচারে অন্যতম মুখ্য বিষয় হিসেবে তুলে ধরবে বিজেপি৷ তাঁর কথায়, সাড়ে চার বছরে একটি দুর্নীতিও হয়নি বিজেপির শাসনে৷ ফলে এই বিষয়টি বিরোধীদের বিরুদ্ধে অন্যতম হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে দল৷ সুব্রহ্মনিয়াম স্বামীর বক্তব্য, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অনেক দাবি পূরণ করা বাকি রয়েছে৷ তাই সাড়ে চার বছরে সাফল্যের নিরিখে বিজেপিকে আরও একবার সুযোগ দেওয়া উচিত৷ এদিন তাঁর কথায় দেশ থেকে যারা টাকা নিয়ে পালিয়েছে তা ফিরিয়ে আনা নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলীর সাথে মতপার্থক্য ফুটে উঠেছে৷ তাঁর দাবি, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে দেশ থেকে যারা টাকা নিয়ে পালিয়েছে তা ফিরিয়ে আনার পদ্ধতি বলেছি৷ বিভিন্ন দেশ তা সফলভাবে করে দেখিয়েছে৷ কিন্তু কেন্দ্রীয় সরকার তাঁর পদ্ধতি মানতে চাইছে না৷ তাঁর কথায়, হয়তো আইনী জটিলতা রয়েছে, তাই তাঁর পরামর্শ শুনছে না কেন্দ্রীয় সরকার৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top