News Flash

  • Home
  • Uncategorized
  • ৪৫ দিনে ৭১টি শিশুর মৃত্যু, প্রশ্নের মুখে উত্তর প্রদেশের স্বাস্থ্য পরিষেবা
Image

৪৫ দিনে ৭১টি শিশুর মৃত্যু, প্রশ্নের মুখে উত্তর প্রদেশের স্বাস্থ্য পরিষেবা

বাহরাইচ (উত্তর প্রদেশ), ২১ সেপ্টেম্বর (হি.স.): আবারও প্রশ্নের মুখে উত্তর প্রদেশের স্বাস্থ্য পরিষেবা। উত্তর প্রদেশের বাহরাইচ জেলায়,বাহরাইচ জেলা হাসপাতালে বিগত ৪৫ দিনে অকালেই মৃত্যু হল ৭১টি শিশুর। বিগত ৪৫ দিনে ৭১টি শিশুর মৃত্যুতে চাপা ক্ষোভ তৈরি হয়েছে মৃত শিশুদের পরিজনদের মধ্যে। তাছাড়া এই মুহূর্তে যে সমস্ত শিশু জেলা হাসপাতালে চিকিৎসাধীন তাঁদের আত্মীয়রা রীতিমতো আতঙ্কে রয়েছেন। যদিও, জেলা হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বিভিন্ন রোগের কারণে ৭১টি শিশুর মৃত্যু হয়েছে।

বাহরাইচ জেলা হাসপাতালের মেডিক্যাল সুপার জানিয়েছেন, বিভিন্ন রোগের কারণে বিগত ৪৫ দিনে ৭১টি শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি উদ্বেগ প্রকাশ করে মেডিক্যাল সুপার জানিয়েছেন, এই মুহূর্তে আমাদের কাছে ২০০টি বেড রয়েছে। কিন্তু, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৫০ জন রোগী। যথাযোগ্য চেষ্টা করা হচ্ছে যাতে বাকিদের প্রাণে বাঁচানো সম্ভব হয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top