News Flash

  • Home
  • Uncategorized
  • শারদোৎসবের প্রাক্কালে তিন লক্ষাধিক পরিবারকে রেগায় কাজ ঘোষণা উপমুখ্যমন্ত্রীর
Image

শারদোৎসবের প্রাক্কালে তিন লক্ষাধিক পরিবারকে রেগায় কাজ ঘোষণা উপমুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্ঢেম্বর৷৷ শারদ উৎসবের প্রাক্কালে রাজ্যে ৩ লক্ষ ২৬ হাজার ৪৭০টি পরিবারকে এম জি এন রেগায় ২ শ্রমদিবস করে কাজ দেওয়া হবে৷ এছাড়া, বিদ্যুৎ নিগমের অধীন বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে মারা গেলে বীমার হার এখন থেকে হবে ১০ লক্ষ টাকা৷ বুধবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷

তিনি জানান, আসন্ন শারদ উৎসবের প্রাক্কালে চলতি ২০১৮-১৯ অর্থবছরে সারা রাজ্যে মোট ৩ লক্ষ ২৬ হাজার ৪৭০টি পরিবারকে এম জি এন রেগায় ২ শ্রমদিবস করে কাজ দেওয়া হবে৷ এতে মোট ব্যয় হবে ১১ কোটি ৫৫ লক্ষ ৭০ হাজার ৩৮০ টাকা৷ গত ২০১৭-১৮ অর্থ বছরের শারদ উৎসবের প্রাক্কালে ২ লক্ষ ২৬ হাজার ৭৬২টি পরিবারকে কাজ দেওয়া হয়েছিল৷ ব্যয় হয়েছিল ৮ কোটি ২ লক্ষ ৭৩ হাজার ৭৪৮ টাকা৷ উপ-মুখ্যমন্ত্রীর কথায়, এবছর এ প্রকল্পে গতবারের চাইতে প্রায় ১ লক্ষ বেশি পরিবার এই কাজ পাবেন৷ শতকরা বৃদ্ধির হার হবে ৪৪ শতাংশ৷ আগে এ প্রকল্পে এক গ্রামে ১০০ জন কাজ পেতেন, এখন এক গ্রামে ১৪০ জন কাজ পাবেন৷ এতে ৪২ শতাংশ গ্রামীণ পরিবার কাজ পাবেন৷

এদিন তিনি আরও জানান, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডে এতদিন বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে যে সকল কর্মী মারা যেতেন তাদের জন্য ৩ লক্ষ টাকার বীমার ব্যবস্থা ছিল৷ এখন থেকে এই সকল কর্মী বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে মারা গেলে তাদের বীমার হার হবে ১০ লক্ষ টাকা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top