News Flash

  • Home
  • Uncategorized
  • জ্বালানীর মূল্যবৃদ্ধিতেনাভিশ্বাস
Image

জ্বালানীর মূল্যবৃদ্ধিতেনাভিশ্বাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্ঢেম্বর৷৷ পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির দরুন রাজ্যের জনসাধারণের নাভিশ্বাস উঠছে৷ জ্বালানীর মৃল্যবৃদ্ধির দরুন নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের দামও বাড়ছে৷ সেই সাথে শাক সব্জির জামও বেড়ে চলেছে৷ নিম্ন ও মধ্যবিত্ত অংশের জনগণের উপর তার ব্যপক প্রভাব পড়ছে৷ বিজেপি জোট সরকার এই বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করছে না৷ রাজ্য সরকার সমস্যার গুরুত্ব বিবেচনা করে কর কমিয়ে দিলে পেট্রোল ও ডিজেলের দাম কিছুটা হ্রাস পেতে পারে৷ কিন্তু, নতুন সরকার এই বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করছে না৷ তাতে করে রাজ্যের সমস্ত অংশের জনগণের উপর আর্থিক চাপ বাড়ছে৷ রবিবার রাজ্যে পেট্রোলের দাম ছিল ৮০ টাকা ৩৩ পয়সা এবং ডিজেলের দাম ছিল ৭৩ টাকা ৮৫ পয়সা৷ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পয়েছে আছিলায় তেল সংস্থাগুলি প্রতিদিন জ্বালানী তেলের দাম বাড়িয়ে চলেছে৷ জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির ফরে শাক সব্জি থেখে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিষপরের দাম হু হু করে বেড়ে চলেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top