News Flash

  • Home
  • Uncategorized
  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপি ও কংগ্রেসকে তোপ মায়াবতীর
Image

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপি ও কংগ্রেসকে তোপ মায়াবতীর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে একযোগে বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে সরব হলেন বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী।
মঙ্গলবার মায়াবতী বলেন, ডিজেল ও পেট্রোল মূল্যবৃদ্ধির জন্য বিজেপি এবং কংগ্রেস সমান ভাবে দায়ী। গতকাল এনিয়ে ভারত বনধও হয়েছে। ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ডিজেল এবং পেট্রোলের দামের উপর নিয়ন্ত্রণ তুলে নেয়। বিষয়টিকে তারা অর্থনৈতিক সংস্কার হিসেবে দেখিয়েছিল। একই ধরণের সিদ্ধান্ত ২০১০ সালে তৎকালীন দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে পেট্রোলের দামের উপর নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয়। বিজেপি সেই ধারাই বহন করে নিয়ে চলেছে। তাদের এই ভ্রান্ত সিদ্ধান্তকেই এগিয়ে নিয়ে চলেছে। বিমুদ্রাকরণ মতো সিদ্ধান্ত গ্রহণ করে দেশকে আর্থিক জরুরি অবস্থার দিকে নিয়ে গিয়েছে। আজ বিজেপি যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই একই সিদ্ধান্ত কংগ্রেস নিয়েছিল এবং তার ফলেই ২০১৪ সালে তারা ক্ষমতাচ্যূত হয়।
উল্লেখনীয়, কংগ্রেস-সহ বিরোধী রাজনৈতিক দলগুলির ডাকা ‘ভারত বনধ’-এর ভালোই প্রভাব পড়েছে দেশজুড়ে| ‘ভারত বনধ’-কে ঘিরে বিক্ষিপ্ত অশান্তিও হয় দেশজুড়ে| অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনী, বিহারের রাজধানী পাটনা প্রভৃতি জায়গা| এদিনের বনধে ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে ক্ষমতাচ্যূত করার ডাক দিয়েছিলেন রাহুল গান্ধী। সোমবার দিল্লিতে ধর্ণা কর্মসূচী গ্রহণ করে কংগ্রেস। কংগ্রেসের ডাকা বনধকে কটাক্ষ করে কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ভারত বনধের নামে হিংসা এবং অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা মনমোহন সিং।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top