News Flash

  • Home
  • Uncategorized
  • শক্তিশালী আসনে বিজেপির সাথে রফা চাইছে আইপিএফটি, নতুবা একা দাঁড়ানোর সিদ্ধান্ত
Image

শক্তিশালী আসনে বিজেপির সাথে রফা চাইছে আইপিএফটি, নতুবা একা দাঁড়ানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ ত্রিস্তর পঞ্চায়েতে শক্তিশালি আসনে রফা হোক চাইছে আইপিএফটি৷ তাই, ওই আসনগুলি আইপিএফটি’কে দেওয়ার জন্য বিজেপির কাছে আবেদন জানাবে দল৷ তাতে বিজেপি রাজি না হলে একাই লড়বে আইপিএফটি৷ শনিবার দলের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলিকে নিয়ে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে এন সি দেববর্মারা৷

সূত্রের খবর, এদিন বৈঠকে ত্রিস্তর পঞ্চায়েত নিয়ে আলোচনা হয়েছে৷ সাথে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ হয়েছে৷ ত্রিস্তর পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতার জন্য সমস্ত নেতৃবৃন্দ ঐক্যমতে পৌছেছেন৷ কিন্তু, আসন নিয়ে আইপিএফটি চুড়ান্ত সিদ্ধান্তে পৌছাতে পারেনি৷ কারণ, শরিক দল বিজেপি ত্রিস্তর পঞ্চায়েতের সব আসনে প্রার্থী চুড়ান্ত করেছে৷ তারা এই নির্বাচনে আইপিএফটি’র সাথে জোটে যাচ্ছে না৷ কিন্তু, শক্তিশালি আসনে আইপিএফটি একাই প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে৷ তাই, ওই আসনগুলিতে রফা হোক বিজেপিকে সেই আবেদন জানাবে আইপিএফটি৷ কিন্তু, যদি বিজেপি আইপিএফটি’র আবেদনে রাজি  না হয়, তাহলে একাই সড়াই সিদ্ধান্ত নিয়েছে দল৷

আগামী ১১ সেপ্ঢেম্বরের মধ্যে সমস্ত মনোনয়ন জমা দিতে হবে৷ তেমনি ১৪ সেপ্ঢেম্বর মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন৷ ফলে, ওই সময়ের মধ্যে রফা না হলে আইপিএফটি নির্বাচনে একাই লড়বে, এদিনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top