News Flash

  • Home
  • Uncategorized
  • লাইনচ্যুত আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা, যাত্রীরা সুরক্ষিত
Image

লাইনচ্যুত আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা, যাত্রীরা সুরক্ষিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর ৷৷ লামডিং -শিলচর ব্রডগেজ রেলপথের নিউজাটিঙ্গা লামপুর ও নিউহাফলং স্টেশনের মধ্যে বৃহস্পতিবার বেলা প্রায় দেড়টা নাগাদ আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে৷

তবে এতে হতাহতের কোনও খবর নেই৷ নৃপেনবাবু জানিয়েছেন, ট্রেনের সব যাত্রী অক্ষত রয়েছেন৷ তবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি চাকা লাইনচ্যুত হওয়ার দরুণ পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়লেও সন্ধ্যা ৫.৫০ মিনিটে লাইন ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে৷

উত্তর পূর্ব সীমান্ত রেলের সিনিয়র জনসংযোগ অফিসার নৃপেন্দ্র ভট্টাচার্য  জানান, দুর্ঘটনার খবর সঙ্গে সঙ্গে বদরপুর জংশনে দেওয়া হয়৷ খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন রওয়াা আসে দুর্ঘটনাস্থলে৷ প্রথমে বলা হয়েছিল রাতের মধ্যেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লাইনচ্যুত চাকা দুটি তুলে পাহাড় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করে তোলা হবে৷ কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে লাইনের ক্লিয়ারেন্স সার্টিফিকেট জারি করা হয়েছে৷ লাইন ক্লিয়ারেন্সের প র প্রায় চার ঘণ্টার পর পাহাড় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়৷

উল্লেখ্য, প্রায় সময়ই নিউ জাটিঙ্গা লামপুর ও নিউ হাফলং স্টেশনের মধ্যে রেললাইনের উপর বুাে মহিষ চলে আসে৷ কিছুদিন আগেও আগরতলা-দিল্লি রাজধানী এক্সপ্রেসের নীচে পড়ে এভাবে সাতটি মহিষ প্রাণ হারিয়েছিল৷ তবে সে সময় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছল রাজধানী এক্সপ্রেস ও তার যাত্রীরা৷ বৃহস্পতিবার আবার এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের হাজার হাজার যাত্রী৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top