News Flash

  • Home
  • Uncategorized
  • ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় ক্রিকেটের পেসার রুদ্র প্রতাপ সিং
Image

ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় ক্রিকেটের পেসার রুদ্র প্রতাপ সিং

লখনউ, ৫ সেপ্টেম্বর (হি.স.) : দীর্ঘ ১৩ বছরের কেরিয়ারের ইতি টানলেন ভারতীয় ক্রিকেটের পেসার রুদ্র প্রতাপ সিং। ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন রুদ্র প্রতাপ সিং। এক আবেগঘন বার্তায় নিজের টুইটার অ্যাকাউন্টে অবসরের কথা জানালেন এই বাঁ হাতি পেসার।

গত ২০০৫ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল আরপি সিংয়ের। জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের ম্যাচে প্রথম ভারতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। জাতীয় দলে প্রথম সুযোগ পাওয়ার কথা বলতে গিয়ে আরপি টুইটারে জানান, ‘এটা আমার কাছে এমন একটা মুহূর্ত, যেটা আমি সারাজীবন যত্ন করে রাখতে চাই।’ বুটজোড়া তুলে রাখার দিনে বাঁ হাতি এই পেসারের স্মৃতিতে ফিরে এসেছে কেরিয়ারে তাঁর সতীর্থদের সঙ্গে কাটানো মুহূর্তের কথা। ড্রেসিংরুমে তাঁদের সঙ্গে বহু মূল্যবান সময় কাটানো প্রসঙ্গে আর পি জানিয়েছেন, আজ বারবার করে পুরনো দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করছে, তাদের সকলকে ধন্যবাদ যারা এই কেরিয়ারকে সম্ভব করে তুলেছেন।’

খাতায় কলমে জার্নিটা ১৩ বছরের হলেও জাতীয় দলের জার্সি গায়ে আরপি তাঁর কেরিয়ারের শেষ ম্যাচটি খেলেছিলেন সাত বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে। ২০০৫-১১ সময়কালের মধ্যে ১৪ টেস্ট, ৫৮ একদিনের ম্যাচ ও ১০ টি২০ ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। জাতীয় দলের জার্সি গায়ে ৮২ আন্তর্জাতিক ম্যাচে ১২৪ টি উইকেট রয়েছে এই বাঁ হাতি পেসারের ঝুলিতে।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের অন্যতম সদস্য ছিলেন উত্তরপ্রদেশের এই বোলার। ওই বছরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে ভারতের দুরন্ত টেস্ট জয়ে গুরুত্বপূর্ন ভূমিকা নিয়েছিলেন রুদ্র প্রতাপ সিং। আবেগঘন বার্তার শেষে আরপি লিখেছেন, ছোট্ট এক গ্রাম থেকে উঠে এসে ভাবিনি কখনো এমনভাবে বলার সুযোগ পাব। আমি আমার স্বপ্ন ছুঁতে পেরেছি, আর সেজন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমার ফ্যানদের কাছে। নিন্দা হোক বা প্রশংসা আমার সঙ্গে সবসময় থাকার জন্য ওঁদের ধন্যবাদ।’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top