News Flash

  • Home
  • Uncategorized
  • মেয়েরা শিক্ষায় এগিয়ে না আসলে প্রকৃত শিক্ষা কোনও ভাবেই সম্ভব নয় ঃ শিক্ষামন্ত্রী
Image

মেয়েরা শিক্ষায় এগিয়ে না আসলে প্রকৃত শিক্ষা কোনও ভাবেই সম্ভব নয় ঃ শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ মেয়েরা শিক্ষায় এগিয়ে না আসলে প্রকৃত শিক্ষা কোনও ভাবেই সম্ভব নয়৷ সোমবার রামঠাকুর কলেজের

সোমবার রামঠাকুর কলেজের নবীন বরণ অনুষ্ঠানের উদ্বোধন করছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ ছবি- নিজস্ব৷

নবীন বরণ অনুষ্ঠানে ছাত্র তুলনায় ছাত্রীদের উপস্থিতির হার বেশি হওয়ায় তাদের এই ভাবেই বাহবা দিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তবে, এই অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি নিয়ে তাঁদের সংশোধনের পরামর্শ দেন তিনি৷ এই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতির হার তুলনামূলক কম ছিল৷ কিন্তু, ছাত্র ছাত্রীদের সামনেই শিক্ষক শিক্ষিকাদের শিক্ষামন্ত্রীর সংশোধনের পরামর্শ ভালো চোখে গ্রহণ করেনি ছাত্র ছাত্রীরা৷ কারণ, অনেকেই এই বিষয়ে হলের ভেতরেই অসন্তোষ প্রকাশ করেছে৷

এদিন রামঠাকুর কলেজের নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ ছাত্র ছাত্রীদের শৃঙ্খলাকে বিশেষ ভাবে গুরুত্ব দিয়েছেন৷ তাঁর কথায়, এবছর কলেজ গুলিতে নবীন বরণ অনুষ্ঠানে প্রতিযোগিতা শুরু হয়েছে৷ এই অনুষ্ঠানে কে কত বেশি শৃঙ্খলা দেখাতে পারে তার প্রতিযোগিতা চলছে৷ এখন পর্যন্ত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি শৃঙ্খলা লক্ষ্য করা গেছে৷

অবশ্য, শৃঙ্খলা নিয়ে শিক্ষামন্ত্রীর এদিন দীর্ঘ বত্তৃণতা দেওয়ার পেছনেও যথেষ্ট কারণ রয়েছে৷ এদিন অনুষ্ঠান শুরু হলেও হলে উপস্থিত ছাত্র ছাত্রীরা নিজেদের মধ্যে অনেকটা সময় কোলাহলে ব্যস্ত ছিল৷ শিক্ষক সংসদের সভাপতি বত্তৃণতা দেওয়ার সময় এতটাই চিৎকার চেচামেচি হচ্ছিল যে শিক্ষামন্ত্রীকে উঠে গিয়ে সকলকে নিরবতা বজায় রাখার অনুরোধ জানাতে হয়েছিল৷

এদিন ছাত্র ছাত্রীদের শৃঙ্খলা নিয়ে শিক্ষামন্ত্রী কিছুটা অসন্তোষ্ট হলেও অনুষ্ঠানে ছাত্রদের তুলনায় ছাত্রীদের উপস্থিতির হার বেশি হওয়ায় তাদের বাহবা দিয়েছেন তিনি৷ তাঁর কথায়, সবক্ষেত্রেই মেয়েরা এগিয়ে চলেছে৷ তাই মেয়েরা শিক্ষায় যতক্ষন না এগিয়ে আসবে ততক্ষন প্রকৃত শিক্ষা সম্ভব হবে না৷ পাশাপাশি তিনি ছাত্র ছাত্রীদের শৃঙ্খলা পলায়ন হওয়ার পরামর্শ দিয়েছেন৷ কারণ, ভবিষ্যত গড়ে তুলতে জীবনে শৃঙ্খলা খুবই জরুরি৷

এদিকে, শিক্ষামন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত কলেজের অধ্যাপক অধ্যাপিকাদেরও নিজেদের সংশোধনের পরামর্শ দিয়েছেন৷ এদিন কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের মধ্যে অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না৷ তাতে শিক্ষামন্ত্রীর তাদের উদ্দেশ্যে বলেন, অভিভাবকরা নিজেদের সন্তানদের শিক্ষক শিক্ষিকাদের ভরসাতেই সুকল কলেজে পাঠান৷ কিন্তু, নবীন বরণের মত অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকারাই উপস্থিত না থাকলে এর গুরুত্ব অনেকটাই খাঁটো হয়ে যায়৷ শিক্ষামন্ত্রীর বক্তব্য, শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব মনে করিয়ে দিতে চাইছি, কোনও ভাবেই তাঁদের খাঁটো করা উদ্দেশ্য নয়৷ তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে এমন অনুষ্ঠানে সকল শিক্ষক শিক্ষিকারা উপস্থিত থাকবেন৷ কিন্তু, শিক্ষামন্ত্রীর এই ভাবে শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ দেওয়া ভালো চোখে দেখেনি ছাত্র ছাত্ররা৷ হলে উপস্থিত একাংশ ছাত্র ছাত্রীরা অসন্তোষ প্রকাশ করে বলেন, তাদের সামনে এই ভাবে শিক্ষক শিক্ষিকাদের সংশোধিত হওয়ার জন্য বলা উচিত হয়নি শিক্ষামন্ত্রীর৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top