News Flash

  • Home
  • Uncategorized
  • ভ্যান ও ইকোর মুখোমুখী সংঘর্ষে গুরুতর জখম পাঁচ
Image

ভ্যান ও ইকোর মুখোমুখী সংঘর্ষে গুরুতর জখম পাঁচ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ সেপ্ঢেম্বর৷৷ রবিবার বিকালে বিশ্রামগঞ্জ থানার অধীন ছেচরিমাই পোস্ট অফিস সংলগ্ণ এলাকায় মারুতী ভ্যান ও ইকো গাড়ির মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন পাঁচ জন৷ শান্তিরবাজার থেকে টিআর-০৩-এন-০২৪৫ নম্বরের একটি মারুতী ইকো গাড়ী আগরতলার দিকে যাচ্ছিল৷ বিপরীত দিক থেকে আসছিল টিআর-০৩-ই-০৪৮১ নম্বরের একটি মারুতী ভ্যান৷ ছেচরিমাই এলাকায় দুটি গাড়ির মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়৷ তাতে ভ্যানের চারজন যাত্রীর মধ্যে একজন ছিটকে পড়ে যায়৷ আহতরা হলেন চিত্তরঞ্জন সূত্রধর (৮৬), তাঁর স্ত্রী কিরণ বালা সূত্রধর  (৬২), বিষ্ণু সূত্রধর (৩৩) এবং চালক সমীর সূত্রধর (৪২)৷ দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে বিশ্রামগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা৷ সেই সাথে পুলিশও পৌঁছে৷ আহতদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়৷ মারুতী ভ্যানে থাকা চারজনের মধ্যে দুজনকে বিশালগড় হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে৷ আহত চিত্তরঞ্জন সূত্রধরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ পুলিশ দুটি গাড়িকে আটক করেছে৷ এই দূর্ঘটনার একটি মামলা নথিভূক্ত করেছে পুলিশ৷ প্রসঙ্গত, ট্রাফিক পুলিশ এই রুটে কোন নজরদারী রাখে না৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top