News Flash

  • Home
  • Uncategorized
  • মেধাকে দরিদ্রতার মাপকাঠিতে আটকে রাখা যায় না ঃ মুখ্যমন্ত্রী
Image

মেধাকে দরিদ্রতার মাপকাঠিতে আটকে রাখা যায় না ঃ মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷  মেধাকে কখনও দরিদ্রতার মাপকাঠিতে আটকে রাখা যায় না৷ দেশের প্রতিষ্ঠিত ও বিদগ্দজনেরা অধিকাংশই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন৷ সেই প্রতিকূলতাকে দূর করেই তাঁরা সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন৷ আজ বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদোগে সুকান্ত একাডেমীর প্রেক্ষাগৃহে আয়োজিত চিফ মিনিস্টার’র আনুয়েল স্টেট অ্যাওয়ার্ড ফর অ্যাকাডেমিক একিএলন্স -২০১৮ এবং স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি বলেন, মানসিকতাই যেকোন ধনবান ব্যক্তিকে দরিদ্র করে তুলতে পারে৷ এক সময় অভিভাবকরা তাদের ইচ্ছা অনুযায়ী সন্তানদের বড় করে তুলতে চাইতেন৷ এখন এই অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে৷ অভিভাবকদের সাথে সাথে এখন তাদের সন্তানেরাও নিজেদের ভবিষ্যৎ গড়ার দিকে মনোনিবেশ করছে৷

মুখ্যমন্ত্রী বলেন, জীবনের যেকোন ক্ষেত্রে সফলতা লাভের পঞ্চাশ শতাংশ নির্ভর করে নিজের উপর, পঁচিশ শতাংশ নির্ভর করে পারিপার্শ্বিক অবস্থার উপর৷ অবশিষ্ট পঁচিশ শতাংশ নির্ভর করে সময়ের উপর৷ যে ব্যক্তি নিজের পঞ্চাশ শতাংশের সাথে পঁচিশ শতাংশের সময় মেলবন্ধন ঘটাবে তার জীবনে সফলতা আসা অনেকটাই সহজ হয়ে উঠবে৷ তিনি বলেন, রাজ্যে মহিলাদের উপর অপরাধ এখন অনেকটাই কমেছে৷ মহিলারা যখন নিরাপদভাবে জীবন যাপন করতে পারবে তখনই রাজ্যের উন্নতি ঘটবে৷ মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের পূর্বে ভিশন ডকুমেন্টে দেওয়া প্রতিশ্রুতিগুলি যথাযথভাবে পালন করা হবে৷ দলমত নির্বিশেষে প্রকৃত ব্যক্তিকেই রাজ্য সরকার সুযোগ সুবিধা প্রদান করা হবে৷ এরমধ্য দিয়েই মেধা বিকশিত হবে৷ তিনি বলেন, জনগণের স্বাধীনতা বজায় রাখার জন্য বর্তমান রাজ্য সরকার সেই দিশাতেই কাজ করছে৷ জনজীবন যখন স্বাধীনভাবে অতিবাহিত হয়, প্রত্যেক ব্যক্তি যখন স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারে তখনই সেই ব্যক্তির চাল চলনস্বভাবের  পরিবর্তন ঘটবে৷ এই পরিবর্তনের মধ্য দিয়ে মেধা তালিকায় ত্রিপুরা রাজ্য সর্বশ্রেষ্ঠ হয়ে উঠবে৷ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, এবছর থেকে চীফ মিনিস্টারস’র অ্যানুয়েল স্টেট অ্যাওয়ার্ড ফর অ্যাকাডেমিক এক্সিলেন্স -২০১৮ চালু করা হয়েছে৷ তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছেন৷ দেশে ১৪১টি বিশ্ববিদ্যালয়, ৭টি আই আই টি, ৭টি আই আই এম, ১৪টি ত্রিপল আই টি, ১টি এন আই টি স্থাপন এবং চালু করা হয়েছে৷ তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিকাঠামো, দক্ষতা উন্নয়ন, ক্লীন ত্রিপুরা, ট্রান্সপারেন্ট ত্রিপুরা এই ৭টি ক্ষেত্রে সর্বাধিক গুগরুত্ব দিছে৷

তিনি বলেন, কবিগুরু রবীন্দ্রনথ ঠাকুর বলেছেন, পৃথিবীর যেকোন সমস্যার একমাত্র সমাধান হচ্ছে সুশিক্ষা৷ মানবসম্পদ উন্নয়ন যদি না ঘটে তবে সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়৷ তিনি বলেন, মাটির নিচে প্রাকৃতিক সম্পদ, কৃষি সম্পদ, বনজ সম্পদ রয়েছে৷ তাদের সঠিক ব্যবহারের জন্য মানবসম্পদের উন্নয়ন ঘটাতে হবে৷ তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার রাজ্যকেবহয়ংসম্পূর্ ককের গড়ে তোলার জন্য শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে৷ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন স্টেট কাউন্সিল অব হায়ারপ এডুকেখঞ্চশনের ভাইস চেয়ারম্যান অরুণোদয় সাহা৷ অনুষ্ঠানে উপস্থিত ছিদ্ভ্রেলন শিক্ষা দপ্তরের প্রধান সচিব সুশীল কুমার৷ স্বাগত বক্তব্য রাখেন অধিকারের অধিকর্তা উত্তম কুমার চাকমা৷  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিধায়ক আশিস কুমার সাহা৷

উল্লেখ্য, অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার অসামান্য কৃতিত্বে অর্জনকারী ৭৯জন ছাত্র-ছাত্রীর প্রত্যেককে পুরস্কার স্বরূপ হিসেবে একটি অ্যাপেল আইপ্যাড ও শংসাপত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী সহ অতিথিরা৷ গার্লস, এস টি, এসসি, ওবিসি এবং সংখ্যালঘু এই পাঁচটি ক্যাটাগরির প্রত্যেকটি কৃতি শীর্ষ পাঁচজনকে এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে ২৩টি বিষয়ে প্রতিটিতে একজন কৃষি শীর্ষ মেধাবীকে পুরস্কার প্রদান করা হয়৷

এছাড়াও অনুষ্ঠানে স্বচ্ছতা ও স্বাস্থ্য বিধি পালনে অসামান্য কৃতিত্বের জন্য ৪ ও ৫ তারকা প্রাপ্ত ৩৬টি বিদ্যালয়কে স্বচ্ছা বিদ্যালয় পুরস্কার ২০১৭ প্রদান করা হয়৷ পুরস্কার হিসাবে প্রতি বিদ্যালয়কে স্মারক উপহার ও শংসাপত্র প্রদান করা হয়৷ অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশ করেন মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top