News Flash

  • Home
  • Uncategorized
  • বেতন কমিশন পূজোর আগে হচ্ছে না, ফের দুমাস মেয়াদ বাড়ছে ভার্মা কমিটির
Image

বেতন কমিশন পূজোর আগে হচ্ছে না, ফের দুমাস মেয়াদ বাড়ছে ভার্মা কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ সপ্তম বেতন কমিশন! ঘোর অনিশ্চিয়তায় দিন কাটাচ্ছেন রাজ্যের সরকারী কর্মচারীরা৷ সপ্তম বেতন কমিশনের জন্য গঠিত ভার্মা কমিটির মেয়াদ শেষ হচ্ছে শুক্রবার৷ মহাকরণ সূত্রে খবর, আরো দুই মাস মেয়াদ বাড়ানো হচ্ছে ভার্মা কমিটির৷ ফলে, দূর্গোৎসবের আগে সরকারী কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের সুযোগ সুবিধা সম্ভবত পাচ্ছেন না৷

বিজেপি – আইপিএফটি জোট সরকার গঠন হওয়ার প্রথম মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের ঘোষণা দেওয়া হয়েছিল৷ সেই মোতাবেক রাজ্য সরকার ৩ সদস্যক ভার্মা কমিটি গঠন করেছিল৷ গত ১৯ মার্চ ভার্মা কমিটির বিজ্ঞপ্তি জারি হয়েছিল৷ বিজ্ঞপ্তিতে ৯০ দিনের মধ্যে ভার্মা কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছিল৷ কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সপ্তম বেতন কমিশন নিয়ে ভার্মা কমিটির কাজ সমাপ্ত হয়নি৷ ফলে, ৩১ আগস্ট পর্যন্ত এই কমিটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল৷

বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ এই বৈঠকে ভার্মা কমিটি এবং বেতন কমিশন নিয়ে কোনও সিদ্ধান্ত হয়েছে কিনা তা রাজ্য সরকার এদিন জানায়নি৷ কিন্তু, শুক্রবার ভার্মা কমিটির মেয়াদ সমাপ্ত হচ্ছে৷ স্বাভাবিক ভাবেই রাজ্যের কর্মচারী মহল সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্য সরকারের ঘোষণার অপেক্ষায় রয়েছেন৷

এদিন দিনভর মহাকরণে ভার্মা কমিটি নিয়ে কর্মচারী মহলে নানা ধরনের আলোচনা হয়েছে৷ নতুন সরকার গঠন হওয়ার ৬ মাস অতিক্রান্ত হতে চলেছে৷ এরই মধ্যে সরকার বিরোধী মনোভাবাপন্ন কর্মচারী মহল মণিপুরে সরকারী কর্মচারীদের অবস্থা নিয়ে আলোচনা শুরু করেছে৷ মণিপুরে সপ্তম বেতন কমিশন লাগু করতে অনেক সময় নিয়েছিলো ওই রাজ্যের সরকার৷ ফলে, এ রাজ্যে সরকার বিরোধী মনোভাবাপন্ন কর্মচারীরা রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু করেছে৷ তাদের বক্তব্য, প্রতিশ্রুতি দেওয়া হলেও এ রাজ্যে সপ্তম বেতন কমিশন অনুসারে কর্মচারীদের সুযোগ সুবিধা দেওয়া অনেকটা সময়ের ব্যাপার৷

মহাকরণ সূত্রে খবর, ভার্মা কমিটি সপ্তম বেতন কমিশনের কাজ সমাপ্ত করে ফেলেছে৷ কিন্তু, অর্থের সংস্থান হচ্ছে না দেখে কমিটির রিপোর্ট প্রকাশ করা হচ্ছে না৷ তেমনিই সপ্তম বেতন কমিশনের সুযোগ সুবিধাও সরকারী কর্মচারীদের দিতে পারছে না রাজ্য সরকার৷ তাতে, সরকারী কর্মচারী মহলে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ সমালোচকদের মতে, এরই মাঝে ভার্মা কমিটির মেয়াদ আরো দুই মাস বৃদ্ধি করা হলে কর্মচারী মহল ভিষণ হতাশাগ্রস্থ হয়ে পড়বেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top