News Flash

  • Home
  • Uncategorized
  • এনআইটি কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভ, রণক্ষেত্র ক্যাম্পাসের মূল ফটক প্রাঙ্গণ
Image

এনআইটি কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভ, রণক্ষেত্র ক্যাম্পাসের মূল ফটক প্রাঙ্গণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগষ্ট৷৷ সোমবার সকাল থেকেই এনআইটি আগরতলা কেন্দ্র রণক্ষেত্রের রূপ নেয়৷ চলে বিক্ষোভ, পথ অবরোধ ইত্যাদি৷ জানা গেছে, সোমবার সকালে এনআইটি আগরতলা কর্তৃপক্ষের ভূমিকায় রণক্ষেত্রের রূপ নেয় কলেজ ক্যাম্পাস৷ এন আই টি কর্তৃপক্ষের অভব্য আচরণে তীব্র বিক্ষোভ দেখান এলাকাবাসী৷ এরফলে কাম্পাসের মূল ফটক বন্ধ করে বিক্ষোভকারী দেখাতে থাকনে স্থানীয় বাসিন্দারা৷ জানা গেছে, সকাল থেকেই এই বিক্ষোভ চলতে থাকে৷ নিয়োগে স্থানীয়দের গুরুত্ব না দেওয়ায় এই বিক্ষোভ এক সময় তীব্র আকার ধারণ করে৷ দীর্ঘ দিন ধরে স্থানীয়দের নিয়োগের ক্ষেত্রে কোনও প্রকার গুরুত্ব দেওয়া হচ্ছে না অভিযোগ এনেই চলছে এই প্রতিবাদ৷ জানা গেছে পরিস্থিতি একজময় বেগতিক দেখে কর্তৃপক্ষ পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়৷ কিন্তু এখনও ক্ষোভ প্রশমিত হয়নি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top