News Flash

  • Home
  • Uncategorized
  • ভারী বর্ষণের আশঙ্কা উত্তরাখণ্ডে, দেহরাদূন-হরিদ্বারে জারি সতর্কতা
Image

ভারী বর্ষণের আশঙ্কা উত্তরাখণ্ডে, দেহরাদূন-হরিদ্বারে জারি সতর্কতা

দেহরাদূন, ২৫ আগস্ট (হি.স.): পুনরায় ভারী বর্ষণের অশনি সঙ্কেত উত্তর ভারতের রাজ্য উত্তরাখণ্ডে। আগামী ২৪ ঘন্টা ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দেহরাদূন, নৈনিতাল সহ উত্তরাখণ্ডের বিভিন্ন প্রান্তে। আবহাওয়া দফতরের তরফে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে প্রশাসনকে। উত্তরাখণ্ডের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় উত্তরাখণ্ডের দেহরাদূন, হরিদ্বার, পাউরি, নৈনিতাল, চম্পাবত এবং উধম সিং নগরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির আশঙ্কায় শনিবার দেহরাদূনের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ডিস্ট্রিক্ট ইনফরমেশন অফিসার জানিয়েছেন, শনিবার প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দেহরাদূনের সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবহবিদরা জানিয়েছেন, ২৬ আগস্টের পর আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে, শনিবার দিনভর ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দেহরাদূন, হরিদ্বার, পাউরি, নৈনিতাল, চম্পাবত এবং উধম সিং নগরে। অর্থাৎ উত্তরাখণ্ডের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে আগামী ২৪ ঘন্টা, এমনই পূর্বাভাস আবহবিদদের। প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে প্রশাসনকে। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে প্রশাসনও।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top