News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা গুরুদাস কামাত, শোকস্তব্ধ সোনিয়া গান্ধী
Image

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা গুরুদাস কামাত, শোকস্তব্ধ সোনিয়া গান্ধী

মুম্বই ও নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা গুরুদাস কামাত। বুধবার সকালে নয়াদিল্লির একটি প্রাইভেট হাসপাতালে জীবনাবসান হয়েছে তাঁর। মৃত্যুকালে বর্ষীয়ান কংগ্রেস নেতা গুরুদাস কামাত-এর বয়স হয়েছিল ৬৩ বছর। কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও মুম্বই কংগ্রেস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব সামলেছিলেন গুরুদাস কামাত। পরিবার ও দলীয় সূত্রের খবর, শারীরিক অসুস্থাজনিত কারণে বুধবার সকালে দিল্লির একটি প্রাইভেট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুরুদাস কামাত। জনপ্রিয় কংগ্রেস নেতা গুরুদাস কামাত-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী সহ শীর্ষ কংগ্রেস নেতৃত্ব। গুরুদাস কামাত-এর মৃত্যুর খবর পাওয়া মাত্রই হাসপাতালে যান সোনিয়া সহ বহু কংগ্রেস নেতৃত্ব।
উল্লেখ্য, ২০০৯ সালে মুম্বই উত্তর-পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদ হয়েছিলেন কামাত। এছাড়াও ১৯৮৪, ১৯৯১, ১৯৯৮ এবং ২০০৪ সালে মুম্বই উত্তর-পশ্চিম লোকসভা কেন্দ্রের সংসদ ছিলেন গুরুদাস কামাত। ২০০৯-২০১১ সাল পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন কামাত। কিন্তু, ২০১১ সালে তিনি ইস্তফা দেন। এখানেই শেষ নয়, মুম্বই রিজিওনাল কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব সামলেছিলেন গুরুদাস কামাত। পেশায় আইনজীবী কামাত মুম্বইয়ের আর এ পোদার কলেজ থেকে কমার্সে স্নাতক হন। তিনি আইন নিয়ে পড়াশোনা করেন মুম্বইয়ের গভর্নমেন্ট আইন কলেজ থেকে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top