News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে খুন বিজেপি সমর্থক, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে খুন বিজেপি সমর্থক, তদন্ত শুরু করেছে পুলিশ

শ্রীনগর, ২২ অগাস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে খুন হলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র একজন সমর্থক। মৃত বিজেপি সমর্থকের নাম হল, শাবির আহমেদ ভাট। তাঁর বাড়ি পুলওয়ামা জেলার রাখ-ই-লিট্টর এলাকায়। পুলিশ সূত্রের খবর, বুধবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ পুলওয়ামা জেলার রাখ-ই-লিট্টর এলাকায়, নিজ বাসভবনেই সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে খুন হন শাবির আহমেদ ভাট নামে ওই ব্যক্তি।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কি কারণে খুন করা হল ওই বিজেপি সমর্থককে, তা তদন্ত তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বুধবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ রাখ-ই-লিট্টর এলাকায়, শাবির আহমেদ ভাট-এর বাসভবনেই হানা দেয় সন্দেহভাজন জঙ্গিরা। কোনও কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top