News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাড়খণ্ডে বজ্রাঘাতে প্রাণহানি, দম্পতি সহ মৃত ৩
Image

ঝাড়খণ্ডে বজ্রাঘাতে প্রাণহানি, দম্পতি সহ মৃত ৩

খুন্তি (ঝাড়খণ্ড), ১৭ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ডের খুন্তি জেলায় বজ্রাঘাতে মৃত্যু হল দম্পতি সহ তিনজনের| বাজ পড়ে আহত হয়েছেন আরও একজন মহিলা| বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খুন্তি জেলার তিরিলপিড়ি গ্রামে| মৃতদের নাম হল, সুনীল ভেঙ্গরা (৩০), তাঁর স্ত্রী সুষমা ভেঙ্গরা (২৮) এবং পৌলিনা ভেঙ্গরা (২৫)| খুন্তির সাব-ডিভিশনাল অফিসার প্রণব কুমার পল জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে তিরিলপিড়ি গ্রামে জমিতে কাজ করছিলেন সুনীল ভেঙ্গরা, তাঁর স্ত্রী এবং আরও দু’জন| হঠাত্ই প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়|
ঝড়-বৃষ্টির মধ্যেই বজ্রাঘাতে গুরুতর আহত হন সুনীল ও তাঁর স্ত্রী সহ চারজন| অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সা চলাকালীন মৃত্যু হয় সুনীল ও তাঁর স্ত্রীর| গুরুতর আহত অবস্থায় পৌলিনা সহ দু’জনকে রাঁচির রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ স্থানান্তরিত করা হয়| চিকিত্সা চলাকালীন শুক্রবার মৃত্যু হয়েছে পৌলিনার| খুন্তির সাব-ডিভিশনাল অফিসার প্রণব কুমার পল আরও জানিয়েছেন, মৃতদের পরিবারপিছু আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top