News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় সংবিধানের দৃঢ় রক্ষক ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়, দাবি সীতারাম ইয়েচুরির
Image

ভারতীয় সংবিধানের দৃঢ় রক্ষক ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়, দাবি সীতারাম ইয়েচুরির

নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): বর্ষীয়ান মার্ক্সবাদী নেতা তথা প্রাজ্ঞ রাজনীতিবিদ সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণের শোক প্রকাশ করলেন সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ভারতীয় সংবিধানের দৃঢ় রক্ষক ছিলেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার সকাল ৮টা ১৫মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোমনাথ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। রবিবার সকালে হার্ট অ্যাটক হয় তার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে সীতারাম ইয়েচুরি বলেন, ভারতীয় সংবিধান বিশেষ করে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ভিত্তি এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দৃঢ় রক্ষক ছিলেন তিনি। সংসদীয় চর্চা এবং সংসদে কার্যক্রমের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র বজা রাখার ক্ষেত্রে তাঁর রেকর্ড অনবদ্য। অধ্যক্ষ হিসেবে তাঁর বহু সিদ্ধান্ত আজও সংসদে অনুসরণ করা হয়।

সীতারাম ইয়েচুরি ছাড়াও শোকপ্রকাশ করেন বর্ষীয়ান বামপন্থী নেতা বিমান বসু। তিনি বলেন, আমরা গণতন্ত্রের এক কন্ঠকে হারিয়েছি। সাধারণ মানুষের হয়ে তিনি লড়াই করেছিলেন। শেষের দিকে দলের সঙ্গে তাঁর কি সম্পর্ক তা আর কোনও ফারাক পড়ে না। তিনি শেষদিন পর্যন্ত দলের আদর্শ মেনে চলেছেন।

উল্লেখযোগ্য বিষয় হল সোমবার সকালে সীতারাম ইয়েচুরি জানিয়েছিলেন প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের মরদেহটিকে দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হবে সেখানে দলের পক্ষ থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে। কিন্তু শেষ পর্যন্ত পরিবারের মত না থাকায় তা পূরণ হয়নি। এমনকি দলের পক্ষ থেকে সোমনাথ চট্টোপাধ্যায়ের পরিবারবর্গের কাছে দলীয় পতাকা তুলে দেওয়ার কথা থাকলেও পরিবার তা নিতে অস্বীকার করে।

প্রসঙ্গত, ২০০৮ সালে আমরিকার সঙ্গে পরমাণু চুক্তি ইস্যুতে তৎকালীন ইউপিএ সরকারের থেকে সমর্থন তুলে নেয় বামেরা। দল সোমনাথ চট্টোপাধ্যায়কে অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিতে বললেও তিনি তা করেননি। তাই দল সোমনাথ চট্টোপাধ্যায়কে বহিঃষ্কার করেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top