News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরের প্রতিভাবান ফুটবলারদের খোঁজে এলেন ভারতের প্রাক্তণ ফুটবলার গৌতম সরকার
Image

উত্তরের প্রতিভাবান ফুটবলারদের খোঁজে এলেন ভারতের প্রাক্তণ ফুটবলার গৌতম সরকার

শিলিগুড়ি, ১১ আগস্ট (‌হি.‌স)‌:‌ উত্তরের প্রতিভাবান ফুটবলারদের খোঁজে এলেন ভারতীয় দলের প্রাক্তণ ফুটবলার গৌতম সরকার। শনিবার তিনি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ আরও বেশকিছু জেলায় ঘুরে ঘুরে প্রতিভাবান ফুটবলারদের খোঁজ নিলেন। বিকেলের দিকে শিলিগুড়িতে আসেন। রবিবার সকালে প্রতিটি জেলা থেকে খুঁজে আনা প্রতিভাবান ফুটবলারদের ট্রায়ালের মাধ্যমে সিলেক্ট করবেন তিনি। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ৪০ জন ফুটবলারকে তিনি প্রাথমিক পর্যায়ে বেছেছেন। এরপর রবিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গণের মাঠ থেকে ২০ জনকে চুড়ান্ত পর্যায়ের জন্য বেছে নেবেন। প্রসঙ্গত, ক্লাসিক ফাউন্ডেশন অফ এডুকেশনের উদ্যোগে তিনি এখানে এসেছেন। এখান থেকে অনূর্দ্ধ-‌১৭ খেলোয়াড়দের বেছে নিয়ে আগামী ২৫ আগস্ট কলকাতায় অনুষ্ঠিত চুড়ান্ত প্রতিযোগিতায় খেলার সুযোগ করে দেবেন তিনি। এদিন গৌতম সরকারকে সংবর্ধনা দেন জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদের চেয়ারম্যান মদন ভট্টাচার্য। মদন ভট্টাচার্য জানান, আমি ওনার কাছে স্কুল পর্যায়ে ফুটবলারদের উঠিয়ে আনার জন্য আবেদন করেছি। তিনি সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। এখানে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে, যারা সঠিক দিশার অভাবে হারিয়ে যায়। সুযোগ পায় না। এদেরকে যেন সুযোগের ব্যবস্থা করে দেওয়া হয়। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরনায় যাতে শিলিগুড়িতে একটি ফুটবল অ্যাকাডেমি গড়ে তোলা যায় তারজন্যও তাঁকে অনুরোধ করেছেন মদনবাবু। গৌতম সরকার জানান, এখানকার প্রতিভাবান ফুটবলারদের বেছে নেব কাল। আমি এখান থেকে সন্তুষ্ট হয়েই ফিরবো বলে আমার আশা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top