News Flash

  • Home
  • Uncategorized
  • দলীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখাবে কংগ্রেস
Image

দলীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখাবে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগষ্ট৷৷ রাজ্যে বিজেপি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিরোধীদের উপর দমন পীড়ন চলছে বলে অভিযোগ করেছে প্রদেশ কংগ্রেস৷ সেই সাথে বিরোধী দলের নেতা কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে৷ আর এসবের জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে দায়ী করেছে কংগ্রেস৷ তাই আগামীদিনগুলিতে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানো হবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা হরেকৃষ্ণ ভৌমিক৷ তিনি আরও বলেন বিজেপিকে ক্ষমতাচ্যুত করে রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হোক৷ বৃহস্পতিবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার উপর হালাহালিতে আক্রমণের চেষ্টা হয়েছে৷ এটি পূর্ব পরিকল্পিত বলে তিনি অভিযোগ করেছেন৷ তিনি বলেন, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে৷ জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে মানুষ হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন৷ বিরোধী কন্ঠকে রোধ করার চেষ্টা চলছে৷ এসবের বিরুদ্ধে গর্জে উঠার জন্য কংগ্রেস রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আহ্বান রাখছে৷ বিরোধী দলগুলিকে জোট সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্যও এদিন সাংবাদিক সম্মেলনে হরেকৃষ্ণ ভৌমিক আহ্বান জানিয়েছেন৷

এদিকে, সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা অভিযোগ করেছেন, রাজ্যে বিরোধী দলের পার্টি অফিসগুলিকে গুড়িয়ে দেওয়া হয়েছে অনৈতিকভাবে৷ নানা স্থানে হামলা হুজ্জুতি চালানো হচ্ছে৷ কংগ্রেসের নেতৃত্বদেরও নিরাপত্তা অনিশ্চয়তার মধ্যে রয়েছে৷ রাজ্যের সাধারণ মানুষ এখন হতাশার মধ্যে রয়েছে৷ কাজের অভাব দেখা দিয়েছে৷ বিভিন্ন স্থান কাজ পাচ্ছেন না শ্রমিকরা৷ হাতে টাকা পয়সা নেই৷ পরিবার প্রতিপালন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে৷ এই পরিস্থিতিতে রাজ্যের নতুন জোট সরকার কোন সদর্থক পদক্ষেপ গ্রহণ করছে না৷ তাতে বেকার যুবক যুবতীরাও হতাশ হয়ে পড়েছেন বলে বীরজিৎ সিনহা মন্তব্য করেছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top