News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে বাইক দুর্ঘটনায় নিহত এক, আহত এক
Image

খোয়াইয়ে বাইক দুর্ঘটনায় নিহত এক, আহত এক

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ আগষ্ট৷৷ রাজ্যে দুর্ঘটনার মাত্রা দিনের পর দিন বেড়েই চলছে৷ এক অংশের যুবক আর কিশোরদের জোশের বশবর্তী হয়ে বেপরোয়া যান চালানোর ফলে খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষের এবং খোদ তাদের পরিবারের লোকজনদের৷ বৃহস্পতিবার সকালে খোয়াইয়ের বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়৷ মৃত যুবকের নাম মরণ মাহিষ্য দাস (১৬)৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকটি দ্রুতগতিতে ছিল৷ যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁুটিতে ধাক্কা মারে৷ এরফলে ঘটনাস্থলেই নিহত হয় বাইক চালক মরণ মাহিষ্য দাস৷ জানা গেছে, এ ঘটনায় নিকেশ শীল নামে অপর এক যুবক গুরুতরভাবে আহত হয়েছে৷ প্রথমাবস্থায় তাকে খোয়াই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু তার আঘাত গুরুতর বলে চিকিৎসকরা তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেন৷ এর পর দ্রুত আহত নিকেশ শীলকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসকরা চলছে তার৷ এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খোয়াই থানার পুলিশ৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়৷ দুর্ঘটনাগ্রস্ত বাইককে  থানায় নিয়ে আসে পুলিশ৷ জানা গেছে, বাইক আরোহী দু’জনের বাড়িই খোয়াইয়ের লালটিলা গ্রামে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top