News Flash

  • Home
  • Uncategorized
  • ফের নীরবতা ভাঙলেন নীতীশ, বিস্তারিত রিপোর্ট তলব পাটনা হাইকোর্টের
Image

ফের নীরবতা ভাঙলেন নীতীশ, বিস্তারিত রিপোর্ট তলব পাটনা হাইকোর্টের

পাটনা, ৬ আগস্ট (হি.স.): বিহারের মুজাফফরপুরে শেল্টার হোমে ধর্ষণের ঘটনা নিয়ে কিছুদিন আগেই নীরবতা ভেঙে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার| হোমের ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী| আবারও নীরবতা ভাঙলেন নীতীশ কুমার| মুজাফফরপুর শেল্টার হোম মামলার প্রেক্ষিতে নীতীশ কুমার সোমবার জানিয়েছেন, ‘এই মামলার তদন্তভার সিবিআই-এর হাতে এবং সিবিআই-এর তদন্তের গতিপ্রকৃতি মনিটারিং করবে হাইকোর্ট|’ একাধিকবার ওই শেল্টার হোমে যাওয়ার অভিযোগ উঠেছে বিহারের মন্ত্রী মঞ্জু ভর্মা স্বামীর বিরুদ্ধে| এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, ‘কোনও অপরাধীই ছাড় পাবেন না| আমরা তাঁকে ডেকেছিলাম (মঞ্জু ভর্মা) এবং তিনি জড়িত থাকার কথা অস্বীকার করেছেন|’ মুজাফফরপুর শেল্টার হোম ধর্ষণ মামলায় এই মুহূর্তে উত্তাল বিহারের রাজনীতি| এমতাবস্থায় সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটকে শিশু এবং মহিলা শেল্টার হোমগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার|
এদিকে, শেল্টার হোম মামলায় সিবিআই এবং বিহার সরকারের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাইল পাটনা হাইকোর্ট| পাটনা হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল ললিত কিশোর জানিয়েছেন, বিস্তারিত রিপোর্ট তৈরি করার জন্য সিবিআই-কে দু’সপ্তাহ সময় দিয়েছে পাটনা হাইকোর্ট|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top