News Flash

  • Home
  • Uncategorized
  • মমতা অথবা মায়াবতীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরলে আপত্তি নেই, ফের জানালেন দেবেগৌড়া
Image

মমতা অথবা মায়াবতীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরলে আপত্তি নেই, ফের জানালেন দেবেগৌড়া

নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে উত্খাত করতে তত্পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়| ১৯-এর লোকসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলিকে এককাট্টা করার উদ্যোগের অন্যতম কারিগর মমতাই| প্রধানমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নিতে কোনও আপত্তি নেই প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জনতা দল (সেক্যুলার) প্রধান এইচ ডি দেবেগৌড়ার| দেবেগৌড়ার এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে যায়| এই পরিস্থিতিতে সোমবার দেবেগৌড়া আবারও জানালেন, ‘প্রথমে, কংগ্রেসের তরফে জানানো হয়েছিল রাহুল গান্ধীই প্রধানমন্ত্রী পদপ্রার্থী| কিন্তু, একজন সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করেছিলেন, কংগ্রেস যেহেতু মহিলা প্রার্থী চাইছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় অথবা মায়াবতীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরতে পারে| সাংবাদিককে জানিয়েছিলাম, এতে আমার কোনও সমস্যা নেই|’
উল্লেখ্য, এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া বলেছিলেন, ‘মমতাকে যদি প্রধানমন্ত্রী মুখ হিসেবে তুলে ধরা হয় তবে সেটা খুবই ভালো| ইন্দিরা গান্ধী ১৭ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন| সবসময় আমরা (পুরুষরা) কেন প্রধানমন্ত্রী হব?’ কয়েকদিন আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও ইঙ্গিত দিয়েছিলেন ২০১৯ সালে মমতাকে প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার হিসেবে দেখতে তাঁর কোনও আপত্তি নেই|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top