News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুতের ছোঁবলে প্রাণ গেল এক ব্যক্তির
Image

বিদ্যুতের ছোঁবলে প্রাণ গেল এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৫ আগষ্ট৷৷ বিদ্যুতের ছোঁবলে প্রাণ গেল এক যুবকের৷ ঘটনাটি ঘটেছে উত্তর জেলার কদমতলা থানার অধীন ট্রাইবেল কলোনীতে৷ নিহতের নাম রতন ত্রিপুরা৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, রতন ত্রিপুরার স্ত্রী, ছেলে ও ছোট ভাই জানান কিছুদিন থেকে তাদের বাড়িতে বিদ্যুৎ লাইনের সমস্যা চলছিল৷ কদমতলা বিদ্যুৎ নিগমের অফিসে যোগাযোগ করা হলে কর্মীরা তেমন কোন গুরুত্ব দেয়নি৷ মিটার বক্সের মধ্যে যে বিদ্যুৎ সংযোগ রয়েছে সেটিতেও ত্রুটি রয়েছে৷ পাঁচ বছর যাবৎ এভাবেই চলছে৷ বিদ্যুৎ সংযোগটি রতন ত্রিপুরার বাবার নামে লিপিবদ্ধ৷ তিন বছর আগেই সংযোগটি রতন ত্রিপুরার নামে পরিবর্তন করার জন্য দরখাস্ত জমা দেওয়া হয়েছিল৷ আজও পরিবর্তন হয়নি৷ এদিকে, রবিবার মিটারের বিদ্যুতের ছোঁবলে রতন ত্রিপুরার মৃত্যু হইছে৷ অভিযোগ নিগমের গাফিলতিতে প্রাণ দিতে হল রতন ত্রিপুরকে৷ অপরদিকে মৃত রতন ত্রিপুরাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেও ঝামেলায় পড়তে হল মৃত ব্যক্তির পরিবারের লোকজনদের৷ কদমতলা হাসপাতালে সরকারি কোন ডোম নেই৷ পোস্ট মরটম করার জন্য ডোম আনতে হয় বাইরে থেকে এবং তাকে দিতে দিতে হয় ৪ থেকে ৫ হাজার টাকা৷ এহেন অবস্থায় মৃত রতন ত্রিপুরা ভাইয়ের বক্তব্য বিদ্যুৎ দপ্তরের কর্মী ও কদমতলা হাসপাতালে স্থায়ী এক জন ডোমের ব্যবস্তা করুক রাজ্য সরকার৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top