News Flash

  • Home
  • Uncategorized
  • জালনোট চক্রের পর্দাফাস করতে গিয়ে অস্ত্র কারখানার হদিশ, পৃথক ঘটনায় ধৃত ৯
Image

জালনোট চক্রের পর্দাফাস করতে গিয়ে অস্ত্র কারখানার হদিশ, পৃথক ঘটনায় ধৃত ৯

কলকাতা, ৩১ জুলাই (হি.স.): বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)| জালনোট পাচার চক্রের পর্দাফাস করতে গিয়ে, বড়সড় অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর এফআইসিএন টিম| সোমবার ময়দান থানা এলাকা থেকে জালনোট ও অর্ধসমাপ্ত আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে গ্রেফতার করা হয় তিনজন জালনোট ও অস্ত্র সরবরাহকারীকে| ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ১ লক্ষ টাকার জাল ভারতীয় নোট, উদ্ধার হওয়া প্রত্যেক নোটই নতুন ৫০০ টাকার| জালনোট উদ্ধার হওয়ার পাশাপাশি ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে অর্ধসমাপ্ত দেশীয় পিস্তল| এখানেই শেষ নয়, জালনোট ও অস্ত্র সরবরাহকারীদের মধ্যে একজনকে জেরা করে অস্ত্র কারখানার হদিশ পেয়েছেন তদন্তকারীরা|

মহানগরীরর সন্নিকটে ব্যারাকপুর কমিশনারেটের জগদ্দল থানার অন্তর্গত ছোট শ্রীরামপুর এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে অস্ত্র কারখানার হদিশ পেয়েছে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর এফআইসিএন টিম| অস্ত্র কারখানা থেকে উদ্ধার হয়েছে ৪০টি অর্ধসমাপ্ত দেশীয় পিস্তল এবং লেদ মেশিন| অস্ত্র কারখানায় কাজ করার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে আরও ছ’জন সন্দেহভাজনকে| কলকাতা পুলিশের এসটিএফ সূত্রের খবর, সোমবার ময়দান থানা এলাকা থেকে জালনোট ও অর্ধসমাপ্ত দেশীয় পিস্তল সহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়| ধৃতদের নাম হল, মালদহের কালিয়াচকের বাসিন্দা সুকু শেখ (৩৮), বিহারের মুঙ্গের জেলার বাসিন্দা আমজাদ রায়েন এবং বিহারের কাশিমবাজারের বাসিন্দা মহম্মদ আবদুল্লা (২৬)| জালনোট এবং অর্ধসমাপ্ত অস্ত্র আদানপ্রদান করার সময় তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়| ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় ১ লক্ষ টাকার জালনোট, সবমিলিয়ে ৪০টি নতুন ৫০০ টাকার জালনোট উদ্ধার হয়| এছাড়াও অর্ধসমাপ্ত বেশ কয়েকটি দেশীয় পিস্তলও উদ্ধার হয় ধৃতদের হেফাজত থেকে|

অর্ধসমাপ্ত দেশীয় পিস্তল সম্পর্কে ধৃতদের জেরা করে বড়সড় অস্ত্র কারখানার হদিশ পান তদন্তকারীরা| এরপরই বিহারের কাশিমবাজারের বাসিন্দা মহম্মদ আবদুল্লা-কে সঙ্গে নিয়ে গিয়ে ব্যারাকপুর কমিশনারেটের জগদ্দল থানার অন্তর্গত ছোট শ্রীরামপুর এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে অস্ত্র কারখানার হদিশ পায় কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর এফআইসিএন টিম| অস্ত্র কারখানা থেকে উদ্ধার হয়েছে ৪০টি অর্ধসমাপ্ত দেশীয় পিস্তল এবং লেদ মেশিন| এছাড়াও দু’টি মিলিং মেশিন এবং ড্রিলিং মেশিন উদ্ধার হয়েছে| অস্ত্র কারখানায় কাজ করার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে আরও ছ’জন সন্দেহভাজনকে| ধৃতদের নাম হল, মহম্মদ সাবির (২৮), মহম্মদ শায়ুদ আলম (২৪), মহম্মদ শাহনওয়াজ ওরফে মিস্টার (২৫), মহম্মদ ফৈজাল (২৪), মহম্মদ রাজি ওরফে রাজু (১৯) এবং মহম্মদ চাঁদ (২৪)| প্রত্যেকেরই বাড়ি প্রতিবেশী রাজ্য বিহারে| একমাত্র সাবিরের বাড়ি মহারাষ্ট্রেও| ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top