News Flash

  • Home
  • Uncategorized
  • ভালো আছেন করুণানিধি, শুভাকাঙ্খীদের আশ্বস্ত করলেন পালানিস্বামী
Image

ভালো আছেন করুণানিধি, শুভাকাঙ্খীদের আশ্বস্ত করলেন পালানিস্বামী

চেন্নাই, ৩০ জুলাই (হি.স.): এখনও একটু ভালো আছেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো মুথুভেল করুণানিধি| শুভাকাঙ্খীদের আশ্বস্ত করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী| শারীরিক অসুস্থতাজনিত কারণে বিগত কয়েকদিন ধরে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন ডিএমকে সুপ্রিমো এম করুণানিধি| ইতিমধ্যেই কাবেরী হাসপাতালে এসে করুণানিধির শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু| কর্মসূচি কাটছাঁট করে ডিএমকে সুপ্রিমোকে দেখতে কাবেরী হাসপাতালে আসেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামীও| প্রবীণ রাজনীতিবিদ এম করুণানিধির শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর তামিল মুখ্যমন্ত্রী পালানিস্বামী বলেছেন, ‘করুণানিধি এখন ভালো আছেন এবং সুস্থ হয়ে উঠছেন|’ যদিও, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে করুণানিধির শারীরিক অবস্থা সম্পর্কে এখনও পর্যন্ত বিশদে কিছুই জানানো হয়নি

করুণানিধির শারীরিক অবস্থার উন্নতির খবর পেয়ে মুখে হাসি ফুটেছে শুভাকাঙ্খীদের| বিগত দু’দিনের মতো সোমবার সকালেও কাবেরী হাসপাতালের সামনে ডিএমকে কর্মী-সমর্থক এবং শুভাকাঙ্খীদের ভিড় ছিল| প্রত্যেকেই কালাইনার-এর দ্রুত আরোগ্য কামনা করেছেন| বেশ কিছুদিন ধরে মূত্রনালির সংক্রমণে জ্বরে ভুগছেন ডিএমকে সুপ্রিমো এম করুণানিধি| এতদিন চেন্নাইয়ের গোপালাপূরমে নিজস্ব বাসভবনেই তাঁর চিকিত্সা চলছিল| কিন্তু, শুক্রবার গভীর রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁকে কাবেরী হাসপাতালে স্থানান্তরিত করা হয়| আপাতত কাবেরী হাসপাতালেই চিকিত্সাধীন রয়েছেন করুণানিধি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top