News Flash

  • Home
  • Uncategorized
  • কমলাসাগর সীমান্তহাটে টিকিট না দেওয়ায় ক্রেতাদের মধ্যে উত্তেজনা
Image

কমলাসাগর সীমান্তহাটে টিকিট না দেওয়ায় ক্রেতাদের মধ্যে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ কমলাসাগর সীমান্তহাটে টিকিট না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে৷ এক সময় উত্তেজনা চরম আকার ধারণ করেছে৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশের বেগ পেতে হচ্ছে৷ যদিও উত্তেজনা বহাল থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে পুলিশ জানিয়েছে৷ পুলিশ ভিড় হ্রাস করতে সমর্থ হয়েছে৷ ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার সকালে কমলাসাগরে সীমান্তহাটের বাজার বার ছিল৷ আর এই হাটে ব্যবসা করতে বিক্রেতারা যেমন এসেছেন ক্রেতাও আসেন৷ কিন্তু সবাইকে সীমান্ত বাজারে ঢোকার টিকিট দেওয়া হয়নি বলে অভিযোগ৷ টিকিট না দেওয়ার ঘটনা থেকে ক্রেতাদের মধ্যে উত্তেজনা ছলায়৷ প্রথম অবস্থায় উত্তেজনা বিস্তার লাভ না করলেও পরবর্তী সময়ে তা চরম আকার ধারণ করে৷ উত্তেজনা ঠেকাতে এক সময় পুলিশকেও বেগ পেতে হয়৷ যদিও পরবর্তী সময়ে পুলিশ পরিস্থিতি সামাল দিয়৷ বর্তমানে উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top