নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ অনলাইন অটো এবং টেক্সি পরিষেবা শীঘ্রই রাজ্যে চালু হতে চলেছে৷ দেশের বড় বড় শহরে এই পরিষেবা
চালু রয়েছে৷ আগষ্টে রাজ্যেও তা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ শুক্রবার মহাকরণে সাংবাদিকদের সাথে কথা বলার সময় পরিবহণমন্ত্রী জানিয়েছে, ‘গোগনো’ নামে এই পরিষেবা চালু করা হবে৷ এই পরিষেবা আগামী ১৫ আগষ্ট স্বাধীনতা দিবসে চালু করার সিদ্ধান্ত নিয়েছে৷ এই ব্যাপারে যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ এই পরিষেবা চালু হলে রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা যেমন হবে তেমনি যাত্রী সাধারণেরও অনেকটা সুবিধা হবে৷
রাজ্য প্রশাসন ও রাজ্য পরিবহন দপ্তরের আদেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিগত দিনের মতই এক শ্রেণীর যাত্রীবাহী যা চালকরা নিজের মতে করেই অটো চালাচ্ছে৷
কিছুদিন আগে সরকারি নির্দেশিকায় যাত্রীবাহী যানবাহনের ভাড়া বৃদ্ধির ঘোষণা কড়া হয়েছে৷ কিন্তু এই ভাড়া বৃদ্ধি করা সত্ত্বেও আরও অধিক ভাড়া পাবার লোভে অটো চালকরা তিন অধিক যাত্রী নিয়ে চলাচল করছে এবং ভাড়া নিচ্ছে নিজেদের মর্জি মাফিক৷
রাজ্যে চালু হচ্ছে অনলাইন অটো ও টেক্সি পরিষেবা
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















