News Flash

  • Home
  • Uncategorized
  • রেশনের মাধ্যমে নিম্নমানের আটা সরবরাহের অভিযোগ খন্ডন দপ্তরের
Image

রেশনের মাধ্যমে নিম্নমানের আটা সরবরাহের অভিযোগ খন্ডন দপ্তরের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর থেকে জানানো হয়েছে, গত ১১ জুলাই একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনে করে জিরানীয়া মহকুমার খামতিংবাড়ি এলাকায় রেশন দোকানের মাধ্যমে নিম্নমানের আটা সরবরাহ করা হয়েছে বলে যে অভিযোগ জানানো হয়েছে তা দপ্তরের গোচরে আসার সাথে সাথেই সংশ্লিষ্ট মহকুমা শাসককে বিস্তারিত তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল৷ মহকুমা শাসকের কাছ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী খামতিংবাড়ি রেশন জোকানের ডিলার ওই এলাকায় আটার চাহিদা অত্যন্ত কম হওয়ার কারণে গত মে এবং জুন মাসে খাদ্য গুদাম থেকে আটা সংগ্রহ করেননি৷ পাশাপাশি জুলাই মাসের বরাদ্দকৃত আটা ১২ জুলাই পর্যন্ত ওই রেশন দোকানে পৌঁছায়নি৷ সুতরাং রেশন দোকানের মাধ্যমে নিম্নমানের আটা সরবরাহ করা হয়েছে বলে যে অভিযোগ করা হয়েছে তা একেবারেই অসত্য এবং কল্পনাপ্রসূত৷ জিরানীয়ার মহকুমা শাসক আরও জানিয়েছেন তদন্তকারী দল ওই এলাকার জনসাধারণের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন এবং কথা বলে রেশন দোকান থেকে সাম্প্রতিককালে নিম্নমানের আটা সরবরাহ করা হয়েছে, এ রকম কোনও অভিযোগ পাওয়া যায়নি৷ তদন্ত রিপোর্ট অনুযায়ী এটা ধারণা করা হচ্ছে যে কোনও ব্যক্তির বাড়িতে থাকা অব্যবহৃত কিছু অত্যন্ত পুরনো আটার নমুনা দেখিয়ে তা রেশন দোকানের মাধ্যমে সরবরাহ করা হয়েছে বলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে৷ খাদ্য দপ্তর জানিয়েছে, সঠিক গুণমান বজায় রেখে সরবরাহ করার জন্য জনসাধারণের কাছে দায়বদ্দ এবং কোনও রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ এলে তা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয় এবং যথাযথ তদন্তক্রমে মহকুমাশাসকদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top