News Flash

  • Home
  • Uncategorized
  • টেকনোলজি ইনকুবেশন সেন্টারের উদ্বোধন ১৮ সেপ্ঢেম্বর
Image

টেকনোলজি ইনকুবেশন সেন্টারের উদ্বোধন ১৮ সেপ্ঢেম্বর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭শে জুলাই ৷৷ আজ মহাকরণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবেরে সাথে ইন্ডিয়ান স্পেস রিসার্চ  অর্গানাইজেশনের (ইসরো) ক্যাপাসিটি বিল্ডিং প্রেগ্রাম অফিসের ডিরেক্টর ড পি ভি ভেস্কিটাকৃষ্ণান-এর নেতৃত্বে এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ এ মিলিত হন৷ সাক্ষাৎকার  শেষে প্রতিনিধি দলটি জানান, ইসরো এবং আই ই এস -এর যৌথ উদ্যোগে আগরতলার এন আই টি তে একটি টেকনোলজি ইনকুবেশন সেন্টার স্থাপন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে৷ এই বিষয়ে এন আই টি-র সঙ্গে কথা হয়েছে বলে প্রতিনিধি দলটি জানান৷ প্রতিনিধি দলটি জানান, আগামী ১৮ সেপ্ঢেম্বর ব্যাঙ্গালোরে আয়োজিত এক অনুষ্ঠানে এই টেকনোলজি ইনকুবেশন সেন্টারের উদ্বোধন করার জন্য ইসরোর চেয়ারম্যান ড কে শিবন- এর সাথে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানানো হয়েছে৷ এই অনুষ্ঠানে প্রতিরক্ষা এবং এরোস্পেস সেক্টর থেকে ৫০০ টি কোম্পানী অংশ গ্রহণ করবে৷ প্রতিনিধি দলটি জানান, ত্রিপুরার সাইবার সিটি, ডাটা সেন্টার, স্মার্ট সিটি ইত্যাদি বিষয়ের উপর বিনিয়োগ করতে দেশের বিভিন্ন কোম্পানী আগ্রহ প্রকাশ করেছে৷ যুব ও তরুনদের স্পেস এডুকেশনের উপর সেচেতনতা বাড়ানোর জন্য আগামী দিনে ত্রিপুরার স্পেস মিউজিয়াম গড়ার উদ্যোগ নেওয়া হবে বলে ইসরোর প্রতিনিধি দলটি জানান৷ ত্রিপুরায় ইসরোর সমস্ত উন্নয়ন কর্মসূচীতে সরকারের পক্ষ থেকে সহায্যের হাত বাড়িয়ে দেবে বলে মুখ্যমন্ত্রী প্রতিনিধি দলটিকে আশ্বাস প্রদান করেন৷ মুখ্যমন্ত্রী ট্রেন্সফরমিং ত্রিপুরা করার যে স্বপ্ণ তার মুখ্য ভাগ হচ্ছে প্রযুক্তি উন্নয়নসহ তিনটি এলাইড সেক্টর যেমন ইন্টারনেট অব থিংকস স্পেস রিসার্চ, ই এস ডি এবং সেক্টরের উন্নয়নের মাধ্যমে আগামী দিনে যুবকদের কর্মসংস্থান বৃদ্ধি এবং আয়ের সুযোগ সৃষ্টি করা৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top