নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.) : এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নির্ধারিত দিনে হবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। আইসিসির প্রকাশিত
ক্রীড়াসূচি নিয়ে আপত্তি জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। অাগামী ১৮ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলার পরদিনই পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ অযৌক্তিক বলে মনে করছেন বিসিসিআই কর্তারা। তাঁরা ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে পাকিস্তানের দু’দিন বিশ্রাম পাওয়ার কথা উল্লেখ করে ক্রীড়াসূচি বদল করার দাবি জানিয়েছেন। বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘নির্বোধের মত ক্রীড়াসূচি তৈরি করা হয়েছে। দেখে মনে হচ্ছে একেবারেই বুদ্ধি প্রয়োগ করা হয়নি। এটা কী করে মেনে নেওয়া যায় যে ভারত আজ একটা ম্যাচ খেলবে এবং আগামীকালই পাকিস্তানের মুখোমুখি হবে। এই ক্রীড়াসূচি বদলাতে হবে। আয়োজকদের কাছে এই ম্যাচটি অর্থ রোজগারের মাধ্যম হতে পারে। কিন্তু ক্রীড়াসূচিতে সামঞ্জস্য রাখতে হবে।’ এবারের এশিয়া কাপ শুরু হচ্ছে ১৫ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। পরের দিন দ্বিতীয় ম্যাচে যোগ্যতা অর্জন করা দলের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। সেখানে ভারতীয় দলকে পরপর দু’দিন খেলতে হবে।
বিসিসিআইয়ের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগও এশিয়া কাপের ক্রীড়াসূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি আবার একধাপ এগিয়ে বিসিসিআইকে এই প্রতিযোগিতা বয়কট করারও পরামর্শ দিয়েছেন।
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সংশয়, অাপত্তি বিসিসিআইয়ের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















