News Flash

  • Home
  • Uncategorized
  • আজ মধ্য রাতেই দেখা যাবে বিরল চন্দ্রগ্রহণ
Image

আজ মধ্য রাতেই দেখা যাবে বিরল চন্দ্রগ্রহণ

কলকাতা, ২৬ জুলাই (হি.স.) : বৃহস্পতিবার মধ্যরাত এবং শুক্রবার ভোররাতে টানা চার ঘন্টা বিরল চন্দ্রগ্রহণ দেখতে পাবেন কলকাতাবাসী । বৃহস্পতিবার মধ্য রাত থেকেই সম্পূর্ণ লাল রঙের চাঁদের দেখা মিলবে বলে জানিয়েছেন এমপি বিড়লা প্ল্যানেটরিয়ামের ডিরেক্টর, দেবীপ্রসাদ দুয়ারি ।

কিছুদিন আগেই সূর্যগ্রহণ হয়েছিল । কিন্তু সেই দৃশ্য দেখা যায়নি ভারতে । তবে এবারে সেই সম্ভাবনা রয়েছে । আকাশ পরিস্কার থাকলে বিরল এই গ্রহণের সাক্ষী থাকবেন কলকাতাবাসী । দেবীপ্রসাদ দুয়ারি জানান, কলকাতা সহ গোটা ভারতে দেখা যাবে ২৭ জুলাই প্রায় মধ্য রাত থেকে ২৮ জুলাই ভোর রাত পর্যন্ত ৩ ঘণ্টা ৫৪ মিনিট ধরে। এটাই হতে চলেছে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ ।

২০০০ সালের ১৬ জুলাই ১ ঘণ্টা ৪৬ মিনিট ধরে চলেছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ । ২০১১-এর ১৫ জুন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের স্থায়িত্ব ছিল এক ঘণ্টা চল্লিশ মিনিট । ২৭ জুলাইয়ের পর ২০১৯ ফের হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ । বৃহস্পতিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে ১ ঘণ্টা ৪৩ মিনিটের । সাদা চাঁদ লাল হয়ে যাবে । যখন চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী এসে পড়বে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়বে । সূর্যের সাদা আলো যখনই পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে এসে পড়বে তখন পৃথিবীর নীল রঙের সঙ্গে মিশবে সূর্যের সাদা আলো । আলোক বিচ্ছুরণ হবে । সৃষ্টি হবে লাল আলোর । এতেই রঙেই রাঙা হবে চাঁদ ।

জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন টানা ১০৩ মিনিটের বেশি সময় ধরে ঘটবে এই মহাজাগতিক ঘটনা, যা দীর্ঘতম চন্দ্র গ্রহণের থেকে চার মিনিট কম । পূর্ব আফ্রিকা, মধ্য প্রাচ্য, মধ্য এশিয়ায় সবথেকে পরিষ্কার দেখা যাবে গ্রহণ । আমেরিকায় ৮৩ মিনিট দেখা গেলেও ওই সমস্ত অঞ্চলে পুরো ১০৩ মিনিট ধরেই উপভোগ করা যাবে চন্দ্রগ্রহণ ।

বৃহস্পতিবার এমপি বিড়লা প্ল্যানেটরিয়ামের ডিরেক্টর, দেবীপ্রসাদ দুয়ারি জানিয়েছেন, ‘চন্দ্রগ্রহণ দেখতে কোনও ফিল্টার লাগে না । বাইনোকুলার হলে আরও স্পষ্ট দেখা যায় । চাঁদের গহ্বরগুলি আরও স্পষ্ট দেখা যাবে । মানুষের উপর এর কোনও ভালো বা খারাপ প্রভাব নেই । ১০০ বছরে এটাই দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ । পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সর্বাধিক ১ ঘণ্টা ৪৬ মিনিট দীর্ঘ হতে পারে । এটা চলবে ১ ঘণ্টা ৪৩ মিনিট পর্যন্ত । ২৭ জুলাই অর্থাৎ আজ আংশিক চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ১১টা ৫৪ মিনিটে । পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ১টায়, চলবে রাত ২টো ৪৩ মিনিট পর্যন্ত । গ্রহণ পুরোপুরি শেষ হবে আগামীকাল ২৮ জুলাই ভোর ৩টে ৪৯ মিনিটে’ ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top