News Flash

  • Home
  • Uncategorized
  • সংবিধান ও আমাদের সংস্কৃতিতে হিংসার কোনও স্থান নেই : রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
Image

সংবিধান ও আমাদের সংস্কৃতিতে হিংসার কোনও স্থান নেই : রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

রায়পুর, ২৬ জুলাই (হি.স.) : আমাদের সংবিধানে হিংসার কোনও জায়গা নেই এমনকি আমাদের সংস্কৃতিও হিংসার পরিপন্থী। বৃহস্পতিবার ছত্তিশগড়ের বস্তার জেলায় একটি হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসে এমনই জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

এদিন নিজের বক্তব্যে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, দেশের কয়েকটি অংশে কিছু মানুষকে মাওবাদীরা ভুল পথে চালিত করে হিংসা এবং ভয়ের বাতাবরণ তৈরি করছে। আমাদের সংস্কৃতি এবং পরম্পরা এবং সবার উর্দ্ধে আমাদের সংবিধানে হিংসার কোনও স্থান নেই। বিপথগামী যুবসম্প্রদায় আস্থা ফিরিয়ে আনতে প্রশাসন এবং সমাজ সফল হয়েছে। অহিংসা এবং উন্নয়নমুখী কার্যকলাপের মধ্যে দিয়ে হিংসা এবং সন্ত্রাসের উপর রাশ টানতে প্রশাসন সফল হয়েছে। মাওবাদী অধ্যুষিত এলাকায় পুলিশ এবং আধাসেনা জওয়ানদের আত্মত্যাগকে আমি কুর্নিশ জানাই।

কার্গিল বিজয় দিবসের প্রসঙ্গ টেনে তুলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, আজকে কার্গিল বিজয় দিবসে, ভারতীয় সেনাবাহিনীর আত্মত্যাগ এবং বলিদানকে কুর্নিশ জানাই। অন্যদিকে মুখ্যমন্ত্রী রমন সিং সরকারের সাফল্য তুলে ধরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, এই অঞ্চলে উল্লেখজনক পরিবর্তন এসেছে। সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।

এদিন লেট বলিরাম কশ্যাপ মেমোরিয়াল মেডিক্যাল কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে আসেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, মুখ্যমন্ত্রী রমন সিং। এদিনের অনুষ্ঠানে রাজ্যের সরকারের‘সঞ্চার ক্রান্তি যোজনা’-র উদ্বোধন করেন রাষ্ট্রপতি।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top