News Flash

  • Home
  • Uncategorized
  • ছোট মাছকে বড় হতে দিন, মুখ্যমন্ত্রীর আর্জি
Image

ছোট মাছকে বড় হতে দিন, মুখ্যমন্ত্রীর আর্জি

কলকাতা, ২৬ জুলাই (হি. স.) : ছোট মাছকে বড় হতে দেওয়ার আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বিধানসভা অধিবেশনে এই আবেদন করেন। মৎস্যমন্ত্রী জানান, মাছ রফতানি করে ফি বছর চার হাজার কোটি টাকা আয় করছে এ রাজ্য।

এদিন তৃণমূল কংগ্রেসের জ্যেতির্ময় করের মাছ চাষ বিষয়ক কিছু প্রশ্নের উত্তর দেন মৎস্যমন্ত্রী। সেই আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “অন্ধ্র প্রদেশ, ভোপাল, জব্বলপুর থেকে এ রাজ্যে আগে অনেক মাছ আসত। এখন আমাদের মাছ উৎপাদন অনেক বেড়েছে। ৭০০ জায়গায় মাছ চাষ হচ্ছে। ঘাটতি অনেকটা মেটানো সম্ভব হয়েছে। চারা মাছ এক কেজি ওজনের হতে দু’বছর সময় লাগে। ছোট মাছগুলিকে জলে বড় হতে দিন।“

মুখ্যমন্ত্রী বলেন, “এখন ইলিশের জন্য বাংলাদেশের ওপর আমরা পুরো নির্ভরশীল নই। এ রাজ্যে হলদি নদী সহ নানা জায়গায় ইলিশ হচ্ছে। দু’লক্ষ পুকুর কাটা হয়েছে। ১০০ দিনের কাজের প্রকল্পে মাছের চারা দেওয়া হবে। বড় দিঘি বাঁধিয়ে একাধারে পর্যটন ও মৎস্যচাষে গতি আনা হবে। বাইরে থেকে মাছ আনা বন্ধ করা গেলে সেই পরিবহণ খরচ বাঁচিয়ে মাছ চাষে সরাসরি কাজে লাগানো যাবে।“

প্রশ্নের উত্তরে এদিন মৎস্যমন্ত্রী বলেন, রাজ্যে বর্তমান মৎস্য উৎপাদনের বাৎসরিক পরিমাণ প্রায় সাড়ে সতেরো লক্ষ মেট্রিক টনন। প্রতি বছর বাগদা চিংড়ি সহ নানায়ধরণের মাছ রফতানি করে ৪ হাজার কোটি টাকা পাওয়া যাচ্ছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top