News Flash

  • Home
  • Uncategorized
  • চুড়াইবাড়িতে চোরের দলকে গ্রেপ্তারের দাবীতে জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসীর
Image

চুড়াইবাড়িতে চোরের দলকে গ্রেপ্তারের দাবীতে জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৫ জুলাই৷৷ উত্তর ত্রিপুরার চুরাইবাড়িতে দয়ানন্দধাম আশ্রম তথা মন্দিরের অলঙ্কার এবং নগদ অর্থ চুরির ২৪ ঘন্টা

বুধবার চুড়াইবাড়িতে চোরের দলকে গ্রেপ্তারের দাবীতে জাতীয় সড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ জনতা৷ ছবি নিজস্ব৷

পরও পুলিশ চোরের দলকে গ্রেফতার করতে পারেনি৷ পুলিশের এই ব্যর্থতা এবং আসামি গ্রেফতার না হওয়ার প্রতিবাদে বুধবার সকাল ১০টা থেকে চুরাইবাড়ি থানার সামনে উত্তেজিত এলাকাবাসী জাতীয় সড়ক অবরোধ করেন৷ ফলে রাজ্য থেকে বহু যানবাহন অসমের দিকে যাতায়াত করতে পারছেনা৷ বহু যানবাহন রাস্তায় আটকে আছে৷ এলাকায় যাতে কোনও প্রকার উত্তেজনা না ছড়ায় তার জন্য প্রচুর সংখ্যায় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে৷ প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীদের বোঝানো হচ্ছে৷ কিন্তু এলাকাবাসী তাদের দাবিতে অনড়৷ তাদের দাবি, অবিলম্বে চোরের দলকে গ্রেফতার করতে হবে৷ উল্লেখ্য, সোমবার গভীর রাতে চুরাইবাড়ির বহু পুরানো ওই মন্দিরে চুরির ঘটনা ঘটে৷ জানা গেছে, চোরের দল মন্দিরের বহু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে৷ চোরের দল অনেক সোনার অলঙ্কার ও সামগ্রীও চুরি করেছে৷ পাশাপাশি মন্দিরের প্রণামী বাক্স থেকে প্রচুর টাকা নিয়ে গেছে৷ পরে চোরের দল প্রণামী বাক্সটিকে রাস্তায় ফেলে চলে যায় ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top