News Flash

  • Home
  • Uncategorized
  • নেপাল থেকে পাচার হওয়া ১৬ যুবতী উদ্ধার
Image

নেপাল থেকে পাচার হওয়া ১৬ যুবতী উদ্ধার

নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.) : নেপাল থেকে পাচার হওয়া ১৬ জন যুবতীকে উদ্ধার করল দিল্লি কমিশন ফর উইমেন বা ডিসিডব্লুইউ৷ দক্ষিণ পশ্চিম দিল্লির মুনিরকা থেকে তাদের উদ্ধার করা হয়৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাচার হওয়া এই ১৬ জন মেয়েকে নেপাল থেকে পাচার করে দিল্লিতে নিয়ে অাসা হয়৷ মুনিরকার একটা অ্যাপার্টমেন্টে এদের রাখা হয়েছিল৷ এই তথ্য জানান ডিসিডব্লুইউ-এর প্রধান স্বাতী মালিওয়াল৷ তিনি বলেন, বুধবার ভোরে এদের কুয়েত বা ইরানে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল ওই পাচার চক্রের৷

এই পাচার সংক্রান্ত তথ্যের সূত্র দেয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা৷ সেই সূত্র ধরেই পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি চালায় ডিসিডব্লুইউ৷ ইরান ও কুয়েতে চাকরি দেওয়ার নাম করে এই সব মেয়েদের পাচার করার ছক কষেছিল চক্রটি৷ সেই পরিকল্পনা বানচাল করে দেয় ডিসিডব্লুইউ৷

তবে প্রাথমিক অনুমান, এই ১৬ জন ছাড়াও, আরও ৭-৮ জন যুবতী এই দলে ছিল, যাদের পাচার করে দেওয়া হয়েছে বলে মনে করছে ডিসিডব্লুইউ৷ এই দুই দেশেই তাদের পাচার করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের৷

স্বাতী মালিওয়াল জানান, দিল্লি পুলিশকে সঙ্গে নিয়ে তার টিম ঘটনাস্থলে পৌঁছন৷ প্রত্যেকটি মেয়েকে উদ্ধার করা হয় নিরাপদে৷ ওই যুবতীরাই জানায়, ইরান ও কুয়েতে তাদের চাকরি দেওয়ার কথা বলেছিল একটি সংস্থার এজেন্ট৷ সেই লোভেই তারা বাড়ির বাইরে পা রাখে৷ তারপর তাদের দিল্লি নিয়ে এসে একটি ছোট ঘরে আটকে রাখা হয়৷ উদ্ধার হওয়া যুবতীদের একটি হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও স্বাতী মালিওয়াল জানান৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top