News Flash

  • Home
  • Uncategorized
  • আর কিছুক্ষণের অপেক্ষা, পাকিস্তানের শুরু হতে চলেছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ
Image

আর কিছুক্ষণের অপেক্ষা, পাকিস্তানের শুরু হতে চলেছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ

ইসলামাবাদ, ২৫ জুলাই (হি.স.): আর কিছুক্ষণের অপেক্ষা। বুধবার সকাল আটটা থেকে শুরু হতে চলেছে পাকিস্তানের একাদশতম জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। সেই সঙ্গে এদিনই চারটি প্রদেশের আইনসভার প্রতিনিধিদের নির্বাচিত করবেন পাকিস্তানি জনতা। ভোটদান প্রক্রিয়া চলবে সন্ধ্যা ছ’টা পর্যন্ত। প্রায় ১০.৬০ কোটি ভোটার এদিন তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। জাতীয় এবং প্রাদেশিক আইনসভার মোট ৮,৪৯টি আসনের জন্য ১২,৫৭০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে।

নির্বাচনী প্রচারপর্ব চলাকালীন সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হয়েছে পাকিস্তানে। অকালেই প্রাণ হারিয়েছেন রাজনৈতিক নেতা সহ বহু মানুষ। ভোটগ্রহণের সময়ও সন্ত্রাস হামলার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে। ভোটের সময় নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় সাড়ে ৪ লক্ষ পুলিশ কর্মীর পাশাপাশি ৩ লক্ষ ৩০ হাজারের বেশি সেনাবাহিনীর কর্মী মোতায়েন করা হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top