News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে বামেদের মিছিল ঘিরে দু’দলের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০
Image

উদয়পুরে বামেদের মিছিল ঘিরে দু’দলের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর/ আগরতলা, ২৪ জুলাই ৷৷ মিছিলে আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে উদয়পুরে দিনভর উত্তেজনা বিরাজ করছে৷ ঘটনা

উদয়পুরে বামফ্রন্টের মিছিল ঘিরে সংঘর্ষের পরিস্থিতি সামাল দিতে বিশাল সংখ্যায় পুলিশ আর কে পুর থানা থেকে ছুটে যায়৷ মঙ্গলবার তোলা নিজস্ব ছবি৷

মঙ্গলবার দুপুরে আনুমানিক দুইটায়৷ প্রত্যক্ষদর্শীদের মতে, বামেদের মিছিলটি বিজেপির বিরুদ্ধে স্লোগান সহ সেন্ট্রাল রোডের মাঝামাঝি পৌঁছতেই ঘটনার সূত্রপাত৷ হঠাৎ কয়েকশো জনতা মিছিলটির দিকে ধেঁয়ে আসে৷ মুহূর্তের মধ্যে মিছিলটি দৃষ্টভঙ্গ হয়ে যায়৷ সংঘর্ষে কমপক্ষে দশজন আহত হয়েছে৷ জানা গিয়েছে, অর্ধেকটা মিছিল সামনের দিকে এগিয়ে গেলেও বাকীরা এদিক ওদিক এলোপাথাড়ি দৌড়াতে শুরু করে৷ কিছু উত্তেজিত জনতার হাতে গণপিটুনি খেয়ে ঝান্ডা ফেলে পালাতে বাধ্য হয়৷ বাদল চৌধুরীর নেতৃত্বে মিছিলের সামনের অংশটিতে ছিলেন প্রাক্তন বিধায়ক মাধব সাহা, সুব্রত দেব (প্রাক্তন চেয়ারপার্সন), নিতাই বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব৷ তারা মিছিল নিয়ে এগিয়ে যেতে থাকে৷ যদিও মহাদেব দিঘীর পশ্চিমপাড় চৌমাথায় পৌঁছতেই অন্তত তিন থেকে চারশ লোক তাদের ঘিরে ধরে৷ শুরু হয় ধাক্কাধাক্কি, মারধোর, পুলিশ কনস্টেবল সংখ্যায় ছিলেন হাতেগোনা৷ কোন রকম ঘটনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়৷ পরে খবর পেয়ে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী৷ আক্রমণ প্রতি আক্রমণের ফলে দু-পক্ষ থেকেই আহত হয়েছেন (বেশ কয়েকজন) তাদের গোমতী জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়৷ এ ঘটনার পরেই মামলা পাল্টা মামলায় পরিস্থিতি উত্তপ্ত৷ বামেদের অভিযোগ বিজেপির দুর্বৃত্তরাই পরিকল্পনা মাফিক ঘটনাটি ঘটিয়েছে৷ এদিকে বিজেপি নেতৃত্বের বক্তব্য, মিছিল থেকে সিপিএমের ককেজন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিজেপির কর্মীদের দিকে তাকিয়ে কটুউক্তি ও অঙ্গভঙ্গিমা করে৷ এতেই ঘটনা অন্য দিকে মোড় নেয়৷ তবে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এদিনের বিক্ষোভ মিছিলের আবেদন জানালেও অনুমতি দেয়নি প্রশাসন৷ প্রশাসনকে এক প্রকার বুড়ো আঙ্গুল দেখিয়ে মিছিল সংগঠিত করেন বাদল বাবুরা৷ ফলে বাম শিবির এ ঘটনায় ব্যাকফুটে রয়েছে বলা যায়৷
এদিকে, বামফ্রন্ট রাজ্য কমিটির তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ত্রিপুরা ও পশ্চিমবাংলায় গণতন্ত্র ও ব্যক্তিস্বাধীনতা জবাই করার প্রতিবাদে এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাতাবরণ প্রতিষ্ঠার দাবিতে আজ ৫টি বামপন্থী দলের আহ্বানে দিল্লিতে সংসদ ভবনের সামনে গণধর্ণা সংগঠিত হয়েছে৷ তারই সমর্থনে দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ত্রিপুরা ও পশ্চিমবাংলার বামপন্থী আন্দোলন ও জনগণের প্রতি সংহতি জ্ঞাপন করা হয়৷
ত্রিপুরায় বামফ্রন্টের উদ্যোগে রাজ্যের বিভিন্ন স্থানে মিছিল সভা গণবস্থান প্রভৃতি কর্মসূচির মাধ্যমে দিবসটি প্রতিবালিত হয়৷
আজ মিছিল সংগঠিত করার সময় উদয়পুরে সশস্ত্র বিজেপি কর্মীরা অতর্কিতে মিছিলের ওপর হামলা চালায়৷ এই হামলায় গুরুতর আহত চারজনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আরও ২৪-২৫ জন আহত হয়েছেন৷ অতর্কিত আক্রমণে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়৷
পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ত্রিপুরা বিধানসভার বিরোধী দলের উপনেতা কমরেড বাদল চৌধুরী ও রাজ্য সম্পাদকমন্ডলীর আমন্ত্রিত সদস্য ও বিধায়ক কমরেড রতন ভৌমিক মিছিলের নেতৃত্বে ছিলেন৷ তাঁরা সহ পার্টি কর্মীরা আহতদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন৷ ঘটনার প্রায় আধঘন্টা পরে পুলিশ ঘটনাস্থলে আসে৷
ত্রিপুরা বামফ্রন্ট কমিটি উদয়পুরে বামফ্রন্টের মিছিলে গেরুয়া বাহিনীর হামলার তীব্র নিন্দা করছে এবং আক্রমণকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে৷
মিছিলের ওপর গেরুয়া বাহিনীর কাপুরুষোচিত হামলার বিরুদ্ধে বামফ্রন্ট আহুত আগরতলার সমাবেশ থেকে নিন্দা জানানো হয়েছে৷
ত্রিপুরায় বিজেপি-নেতৃত্বাধীন জোট সরকারের আমলে মত প্রকাশের অধিকারে কীভাবে পদদলিত হচ্ছে উদয়পুরের আজকের হামলা তার সর্বশেষ উদাহরণ৷ এই হামলার প্রতিবাদে এবং গণতান্ত্রিক অধিকার ও স্বাধীন মত প্রকাশের সংবিধানসম্মত অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে দলমত নির্বিশেষে সব অংশের শান্তিকামী ও গণতন্ত্রপ্রিয় জনগণকে সোচ্চার হতে ত্রিপুরা বামফ্রন্ট কমিটি আহ্বান জানাচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top